Exodus 26:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁবুর দরজা জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দ্বারা শিল্পীদের করা একটি পর্দা প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাঁবুর প্রবেশদ্বারের জন্য নীল, বেগুনি, টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি কোরো—যা হবে একজন সূচিশিল্পীর হস্তকলা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত শিল্পকারের কৃত এক পর্দ্দা প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রনির্মিত শিল্পকারের কৃত এক পর্দা প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তাম্বুর দরজার জন্যও একটা পর্দা তৈরী করাতে হবে। সেটা হবে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে সেলাই করে নক্‌শা করা জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তাম্বুর দরজার জন্যও একটা পর্দা তৈরী করাতে হবে। সেটা হবে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে সেলাই করে নক্‌শা করা জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরের প্রবেশ পথের জন্য তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতোয় বোনা নকশা কাটা একটা পর্দা তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এবারে একটি পর্দা দিয়ে পবিত্র তাঁবুর প্রবেশ পথ ঢেকে দেবে| পর্দাটি বানাবে লাল, নীল, বেগুনী সুতো ও মসৃণ শনের কাপড় দিয়ে| এবং তাতে চিত্র ফুটিয়ে তুলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সমাগম তাঁবুর ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো তৈরী শিল্পীদের করা একটি পর্দা তৈরী করবে।