Exodus 26:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই পর্দার জন্য শিটীম কাঠের পাঁচটি স্তম্ভ তৈরি করে সোনা দিয়ে মোড়াবে ও সোনা দিয়ে তার আঁকড়া প্রস্তুত করবে এবং তার জন্য ব্রোঞ্জের পাঁচটি চুঙ্গি ঢালবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই পর্দাটির জন্য সোনার আঁকড়া এবং সোনায় মোড়া বাবলা কাঠের পাঁচটি খুঁটিও তৈরি কোরো। আর এগুলির জন্য ব্রোঞ্জের পাঁচটি ভিত ঢালাই করে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই পর্দ্দার নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচটী স্তম্ভ নির্ম্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে, এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচ চুঙ্গি ঢালিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই পর্দার নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচটি স্তম্ভ নির্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচটি চুঙ্গি ঢালিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই পর্দার জন্য সোনার হুক এবং বাব্‌লা কাঠের পাঁচটা খুঁটি তৈরী করাবে। খুঁটিগুলো সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে। সেই খুঁটিগুলো বসাবার জন্য ব্রোঞ্জ দিয়ে পাঁচটা পা-দানি তৈরী করাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই পর্দার জন্য সোনার হুক এবং বাব্‌লা কাঠের পাঁচটা খুঁটি তৈরী করাবে। খুঁটিগুলো সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে। সেই খুঁটিগুলো বসাবার জন্য ব্রোঞ্জ দিয়ে পাঁচটা পা-দানি তৈরী করাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্দাটি টাঙ্গানোর জন্য শিটিম কাঠের পাঁচটি খুঁটি তৈরী করবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়বে। সেগুলির জন্য সোনার আঙটা এবং পাঁচটি পিতলের খাপ তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পর্দা টাঙানোর জন্য সোনার আংটা বানাবে| এবং বাবলা কাঠের পাঁচটি খুঁটি বানাবে| সেগুলিও সোনার পাতে মোড়া থাকবে| পাঁচটি খুঁটির পায়া পিতল দিয়ে বানাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই পর্দার জন্য শিটীম কাঠের পাঁচটি স্তম্ভ তৈরী করে সোনায় মুড়ে দেবে, ও সোনা দিয়ে তার আঁকড়া তৈরী করবে এবং তার জন্য পিতলের পাঁচ ভিত্তি ঢালবে।