Exodus 26:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জোড়ার স্থানে প্রথম অন্ত্য পর্দার কিনারায় নীল রংয়ের সুতা দিয়ে ঘুণ্টিঘরা করে দেবে এবং জোড়ার স্থানে দ্বিতীয় অন্ত্য পর্দার কিনারায়ও সেরকম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে নীল কাপড়ের ফাঁস তৈরি কোরো, এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একই কাজ কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে নীলসূত্রের ঘুন্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানে দ্বিতীয় অন্ত্য যবনিকার মুড়াতেও তদ্রূপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে নীলসূত্রের ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানে দ্বিতীয় অন্ত্য যবনিকার মুড়াতেও তদ্রূপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম বড় টুকরাটার একপাশের চওড়ার দিকের কিনারা ধরে নীল সুতা দিয়ে কতগুলো ফাঁস তৈরী করাবে। দ্বিতীয় বড় টুকরাতেও ঠিক তা-ই করাতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম বড় টুকরাটার একপাশের চওড়ার দিকের কিনারা ধরে নীল সুতা দিয়ে কতগুলো ফাঁস তৈরী করাবে। দ্বিতীয় বড় টুকরাতেও ঠিক তা-ই করাতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জোড়া দেওয়া প্রত্যেক প্রস্থ পর্দার দুই প্রান্তের পর্দাগুলির ধারে নীলসুতোর কাজ করা ছিদ্র রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক ভাগের শেষ পর্দাটির ধার জুড়ে ফাঁস তৈরী করবার জন্য নীল কাপড় ব্যবহার কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর জোড়ার জায়গায় প্রথমটির শেষে পর্দার মুড়াতে নীলসূতোর হূকের ঘর তৈরী করে দেবে এবং জোড়ার জায়গার দ্বিতীয়টির শেষে পর্দার মুড়াতেও সেরকম করবে।