Exodus 26:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম পর্দাতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করে দেবে এবং জোড়ার স্থানে দ্বিতীয় পর্দার কিনারায়ও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করে দেবে; সেই দু’টি ঘুণ্টিঘরা শ্রেণী পরসপর সম্মুখীন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি পর্দায় পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো এবং অন্য পাটি পর্দাতেও কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো, যেন ফাঁসগুলি পরস্পরের বিপরীত দিকে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম যবনিকাতে পঞ্চাশ ঘুন্টিঘরা করিয়া দিবে; এবং যোড়স্থানের দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশ ঘুন্টিঘরা করিয়া দিবে; সেই দুই ঘুন্টিঘরাশ্রেণী পরস্পর সম্মুখীন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম যবনিকাতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানের দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে; সেই দুইটি ঘুণ্টিঘরা শ্রেণী পরস্পর সম্মুখীন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে পঞ্চাশটা ফাঁস প্রথম বড় টুকরার কিনারায় এবং আরও পঞ্চাশটা ফাঁস দ্বিতীয় বড় টুকরার কিনারায় থাকবে। দুই বড় টুকরার এই ফাঁসগুলো একটা আর একটার ঠিক উল্টা দিকে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে পঞ্চাশটা ফাঁস প্রথম বড় টুকরার কিনারায় এবং আরও পঞ্চাশটা ফাঁস দ্বিতীয় বড় টুকরার কিনারায় থাকবে। দুই বড় টুকরার এই ফাঁসগুলো একটা আর একটার ঠিক উল্টা দিকে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম প্রস্থ পর্দার প্রথমটিতে পঞ্চাশটি ছিদ্র এবং দ্বিতীয় প্রস্থ পর্দার শেষেরটিতে ফাঁস থাকবে। ঐ ফাঁসগুলি পরস্পরের মুখোমুখি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুই ভাগের শেষ পর্দা দুটিতে 50টি নীল কাপড়ের ঝালর থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম পর্দাতে পঞ্চাশ হূকের ঘর তৈরী করে দেবে এবং জোড়ার জায়গায় দ্বিতীয় পর্দার মুড়াতেও পঞ্চাশ হূকের ঘর তৈরী করে দেবে; সেই দুটি হূকের ঘর একে অন্যের সম্মুখীন হবে।