Exodus 27:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি শিটীম কাঠ দিয়ে পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া কোরবানগাহ্ তৈরি করবে। সেই কোরবানগাহ্টি চারকোনা বিশিষ্ট এবং তিন হাত উঁচু হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাবলা কাঠ দিয়ে 1.4 মিটার উঁচু একটি বেদি নির্মাণ কোরো; এটি যেন 2.3 মিটার লম্বা ও 2.3 মিটার চওড়া বর্গাকার হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি শিটীম কাষ্ঠ দ্বারা পাঁচ হস্ত দীর্ঘ, পাঁচ হস্ত প্রস্থ বেদি নির্ম্মাণ করিবে। সেই বেদি চতুষ্কোণ এবং তিন হস্ত উচ্চ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি শিটীম কাষ্ঠ দ্বারা পাঁচ হস্ত দীর্ঘ, পাঁচ হস্ত প্রস্থ বেদি নির্মাণ করিবে। সেই বেদি চতুষ্কোণ এবং তিন হস্ত উচ্চ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বাব্লা কাঠ দিয়ে পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া ও তিন হাত উঁচু করে একটা চৌকো বেদী তৈরী করাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বাব্লা কাঠ দিয়ে পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া ও তিন হাত উঁচু করে একটা চারকোনা বিশিষ্ট কোরবানগাহ্ তৈরী করাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি শিটিম কাঠের একটি বেদী নির্মাণ করবে। এটি হবে সমচতুর্ভূজ পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া এবং এর উচ্চতা হবে তিন হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে বললেন, “বাবলা কাঠের একটি বেদী বানাবে| বেদীখানা হবে চৌকো আকারের| বেদীটি উচ্চতায় হবে 3 হাত, লম্বায় হবে 5 হাত এবং চওড়ায় হবে 3 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি শিটীম কাঠ দিয়ে দৈর্ঘ্যে পাঁচ হাত ও প্রস্থে পাঁচ হাত বেদি তৈরী করবে। সেই বেদি চারকোণা এবং তিন হাত উঁচু হবে।