Exodus 27:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রাঙ্গণের দরজার জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে তৈরি শিল্পীদের করা বিশ হাত একটি পর্দা ও তার চারটি স্তম্ভ ও চারটি চুঙ্গি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রাঙ্গণের প্রবেশদ্বারের জন্য, নীল, বেগুনি এবং টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে তৈরি 9 মিটার লম্বা একটি পর্দার জোগান দিয়ো—তা হবে এক সূচিশিল্পীর হস্তকলা—সাথে চারটি খুঁটি ও চারটি ভিতও দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রাঙ্গণের দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রে শিল্পকারের কৃত বিংশতি হস্ত এক পর্দ্দা ও তাহার চারি স্তম্ভ ও চারি চুঙ্গি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রাঙ্গণের দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রে শিল্পকারের কৃত বিংশতি হস্ত একটি পর্দা ও তাহার চারিটি স্তম্ভ ও চারিটি চুঙ্গি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“উঠানের দরজার জন্য চারটা খুঁটি, চারটা পা-দানি এবং বিশ হাত লম্বা একটা পর্দা থাকবে। পর্দাটা হবে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতার একটা নক্শা করা জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“উঠানের দরজার জন্য চারটা খুঁটি, চারটা পা-দানি এবং বিশ হাত লম্বা একটা পর্দা থাকবে। পর্দাটা হবে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতার একটা নক্শা করা জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাঙ্গণের প্রবেশ পথে নীল, বেগুনী ও লাল রঙের সূক্ষ্ম রেশমী সুতোয় বোনা এবং নকশা কাটা কুড়ি হাত লম্বা একটি পর্দা থাকবে। এর জন্য থাকবে চারটি খুঁটি ও চারটি পায়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আদালত চত্বরের পথটি ঢাকতে বানাবে 20 হাত লম্বা পর্দা| পর্দা তৈরী হবে মিহি মসীনাবস্ত্রের এবং লাল, নীল, বেগুনী ও লাল সুতোর এবং তাতে সুন্দর চিত্র ফুটিয়ে তুলবে| পর্দাটি টাঙ্গানোর জন্য চারটি খুঁটি ও চারটি পায়া থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর উঠানের ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে শিল্পীর হাতে করা কুড়ি হাত একটি পর্দা হবে। তাতে অবশ্যই চারটি স্তম্ভ ও চারটি ভিত্তি থাকবে।