Exodus 27:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাঙ্গণের চারদিকের সমস্ত স্তম্ভ রূপার শলাকাতে লাগানো হবে ও সেগুলোর আঁকড়া রূপার ও চুঙ্গি ব্রোঞ্জের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাঙ্গণের চারপাশের সব খুঁটির শিকল ও আঁকড়াগুলি রুপোর এবং ভিতগুলি ব্রোঞ্জের হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাঙ্গণের চারিদিকের স্তম্ভ সকল রৌপ্যশলাকাতে বদ্ধ হইবে, ও সেগুলির আঁকড়া রৌপ্যময়, ও চুঙ্গি পিত্তলের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাঙ্গণের চারিদিকের স্তম্ভ সকল রৌপ্যশলাকাতে বদ্ধ হইবে, ও সেইগুলির আঁকড়া রৌপ্যময়, ও চুঙ্গি পিত্তলের হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঠানের চারদিকের সব খুঁটিতে রূপার হুক ও বাঁধন-পাত এবং ব্রোঞ্জের পা-দানি থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঠানের চারদিকের সব খুঁটিতে রূপার হুক ও বাঁধন-পাত এবং ব্রোঞ্জের পা-দানি থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাঙ্গণের চারিদিকের সব খুঁটির আঙটা এবং শলাগুলি হবে রূপোর আর পায়াগুলি হবে পিতলের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উঠোনের চারিদিকের সমস্ত খুঁটি পর্দার রূপোর দণ্ড দিয়ে যুক্ত হবে| খুঁটির ওপর পর্দা টাঙ্গানোর আংটাগুলি হবে রূপোর এবং খুঁটির নীচে পায়াগুলি হবে পিতলের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উঠানের চারিদিকের স্তম্ভ গুলি রূপার শলাকাতে বদ্ধ হবে ও সেগুলির আঁকড়া রূপার ও ব্রোঞ্জের ভিত্তি হবে।