Exodus 27:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাঙ্গণের লম্বা হবে একশত হাত চওড়া সর্বত্র পঞ্চাশ হাত এবং উচ্চতা পাঁচ হাত। তা সমস্তই পাকানো সাদা মসীনা সুতা দিয়ে করা হবে ও তার ব্রোঞ্জের চুঙ্গি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাঙ্গণটি হবে 45 মিটার লম্বা ও 23 মিটার চওড়া, এবং পর্দাগুলি মিহি পাকান মসিনা দিয়ে তৈরি 2.3 মিটার উচ্চতাবিশিষ্ট হবে, এবং সাথে ব্রোঞ্জের ভিতগুলিও থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাঙ্গণের দীর্ঘতা এক শত হস্ত, প্রস্থ সর্ব্বত্র পঞ্চাশ হস্ত, এবং উচ্চতা পাঁচ হস্ত হইবে, সকলই পাকান সাদা মসীনা সূত্রে করা যাইবে, ও তাহার পিত্তলের চুঙ্গি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাঙ্গণের দৈর্ঘ্য একশত হস্ত, প্রস্থ সর্বত্র পঞ্চাশ হস্ত এবং উচ্চতা পাঁচ হস্ত হইবে। তাহা সকলই পাকান সাদা মসীনা সূত্রে করা যাইবে, ও তাহার পিত্তলের চুঙ্গি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঠানটা লম্বায় হবে একশো হাত এবং পাশে পঞ্চাশ হাত। তার চারদিকের পর্দাগুলো পাঁচ হাত করে উঁচু হবে এবং সেগুলো তৈরী হবে পাকানো মসীনা সুতা দিয়ে, আর খুঁটিগুলোতে থাকবে ব্রোঞ্জের পা-দানি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঠানটা লম্বায় হবে একশো হাত এবং পাশে পঞ্চাশ হাত। তার চারদিকের পর্দাগুলো পাঁচ হাত করে উঁচু হবে এবং সেগুলো তৈরী হবে পাকানো মসীনা সুতা দিয়ে, আর খুঁটিগুলোতে থাকবে ব্রোঞ্জের পা-দানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাঙ্গণের দৈর্ঘ্য হবে একশো হাত, প্রস্থ পঞ্চাশ হাত এবং বেষ্টনীর উচ্চতা হবে পাঁচ হাত। পর্দাগুলি হবে সূক্ষ্ম রেশমী সুতোর এবং খুঁটির পায়াগুলি হবে পিতলের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আদালত চত্বরটি হবে 100 হাত লম্বা ও 50 হাত চওড়া| আদালত চত্বরের চারিদিকে 5 হাত উচ্চতার টানা পর্দার দেওয়াল থাকবে| পর্দাটি হবে মিহি মসীনা কাপড়ের| খুঁটির নীচের পায়াগুলি হবে পিতলের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উঠানের দৈর্ঘ্য একশো হাত, প্রস্থ সব জায়গায় পঞ্চাশ হাত এবং উচ্চতায় পাঁচ হাত হবে, সবগুলি পাকান সাদা মসীনা সুতো দিয়ে করা হবে ও তাতে ব্রোঞ্জের ভিত্তি হবে।