Exodus 27:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শরীয়ত-তাঁবুর যাবতীয় কাজ সম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও গোঁজ এবং প্রাঙ্গণের সমস্ত গোঁজ ব্রোঞ্জের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর সেবাকাজে ব্যবহৃত অন্য সব জিনিসপত্র, তা তাদের কাজ যাই হোক না কেন, সাথে সাথে সেটির এবং প্রাঙ্গণের সব তাঁবু-খুটা, ব্রোঞ্জের হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবাসের যাবতীয় কার্য্য সম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও গোঁজ এবং প্রাঙ্গণের সকল গোঁজ পিত্তলের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবাসের যাবতীয় কার্য সম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও গোঁজ এবং প্রাঙ্গণের সকল গোঁজ পিত্তলের হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবাস-তাম্বুতে যে সব জিনিসপত্র ব্যবহার করা হবে, সেগুলো যে কাজেই ব্যবহার করা হোক না কেন সবই ব্রোঞ্জ দিয়ে তৈরী করাতে হবে। এমন কি, তাম্বুর এবং উঠানের পর্দার গোঁজগুলোও হবে ব্রোঞ্জের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবাস-তাম্বুতে যে সব জিনিসপত্র ব্যবহার করা হবে, সেগুলো যে কাজেই ব্যবহার করা হোক না কেন সবই ব্রোঞ্জ দিয়ে তৈরী করাতে হবে। এমন কি, তাম্বুর এবং উঠানের পর্দার গোঁজগুলোও হবে ব্রোঞ্জের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবির স্থাপনের জন্য ব্যবহার্য সমস্ত সরঞ্জাম, শিবির ও প্রাঙ্গণের সমস্ত খুঁটি পিতল দিয়ে তৈরী করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র তাঁবু তৈরীর যাবতীয় জিনিসপত্র হবে পিতলের| উঠোনের চারিদিকের, পর্দায় ব্যবহারের জন্য কীলকগুলি পিতলের তৈরী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমাগম তাঁবুর ভিতরে ব্যবহৃত সব জিনিসগুলি ও তাঁবুর সমস্ত গোঁজ এবং উঠানের সমস্ত গোঁজ ব্রোঞ্জের হবে।