Exodus 27:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার চার কোণের উপরে শিং করবে, সেই কোরবানগাহ্র সমস্ত শিং তৎসহ অখণ্ড হবে এবং তুমি তা ব্রোঞ্জ দিয়ে মোড়াবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চার কোণার প্রত্যেকটিতে একটি করে, চারটি শিং তৈরি কোরো, যেন সেই শিংগুলি বেদির সাথে অখণ্ড হয়, এবং বেদিটি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার চারি কোণের উপরে শৃঙ্গ করিবে, সেই বেদির শৃঙ্গ সকল তৎসহ অখণ্ড হইবে, এবং তুমি তাহা পিত্তলে মুড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার চারি কোণের উপরে শৃঙ্গ করিবে, সেই বেদির শৃঙ্গ সকল তৎসহ অখণ্ড হইবে, এবং তুমি তাহা পিত্তলে মুড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীটা তৈরী করবার সময় তার চার কোণার কাঠ এমনভাবে চেঁছে ফেলতে হবে যাতে চারটা শিং তৈরী হয়। তাতে শিং সুদ্ধ বেদীটা একটা গোটা জিনিস হবে। ব্রোঞ্জ দিয়ে সমস্ত বেদীটা মুড়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্টি তৈরী করবার সময় তার চার কোণার কাঠ এমনভাবে চেঁছে ফেলতে হবে যাতে চারটা শিং তৈরী হয়। তাতে শিংসুদ্ধ কোরবানগাহ্টি একটা গোটা জিনিস হবে। ব্রোঞ্জ দিয়ে সমস্ত কোরবানগাহ্টি মুড়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর চার কোণে শৃঙ্গ থাকবে এবং সেগুলি হবে বেদীর সঙ্গে অখণ্ডভাবে নির্মিত। পিতল দিয়ে তুমি বেদীটি মুড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদীর চার কোণার প্রত্যেকটির জন্য একটি করে শিখর বানাও এবং প্রত্যেকটি শিখর বেদীর কোনায় যুক্ত কর যাতে তারা অখণ্ড হয়| তারপর ওটিকে পিতলের পাত দিয়ে মুড়ে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার চার কোণের উপরে শিং তৈরী করবে, সেই বেদির শিংগুলি একসঙ্গেই থাকবে এবং তুমি সেটা ব্রোঞ্জ দিয়ে মুড়ে দেবে।