Exodus 27:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি বনি-ইসরাইলদেরকে এই হুকুম করবে, যেন তারা আলোর জন্য ছেঁচা জলপাইয়ের তেল তোমার কাছে আনে, যাতে নিয়মিতভাবে প্রদীপ জ্বালানো থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আলোর জন্য নিংড়ে নেওয়া স্বচ্ছ জলপাই তেল তোমার কাছে নিয়ে আসার জন্য ইস্রায়েলীদের আদেশ দাও যেন প্রদীপগুলি সবসময় জ্বলতেই থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আদেশ করিবে, যেন তাহারা আলোর জন্য উখলিতে প্রস্তুত জিততৈল তোমার নিকটে আনে, যাহাতে নিয়ত প্রদীপ জ্বালান থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি ইস্র্রায়েল-সন্তানগণকে এই আদেশ করিবে, যেন তাহারা আলোর জন্য উখলিতে প্রস্তুত জলপাইয়ের তৈল তোমার নিকটে আনে, যাহাতে নিয়ত প্রদীপ জ্বালান থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বাতিদানে যাতে আলো জ্বালিয়ে রাখা যায় সেইজন্য তুমি ইস্রায়েলীয়দের আদেশ দাও যেন তারা ছেঁচা জলপাইয়ের খাঁটি তেল তোমার কাছে নিয়ে আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বাতিদানে যাতে আলো জ্বালিয়ে রাখা যায় সেইজন্য তুমি বনি-ইসরাইলদের হুকুম দাও যেন তারা ছেঁচা জলপাইয়ের খাঁটি তেল তোমার কাছে নিয়ে আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের আদেশ দেবে যেন তারা সর্বক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য খাঁটি জলপাইয়ের তেল তোমার কাছে নিয়ে আসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের আদেশ করো, তারা যেন প্রত্যেক সন্ধ্যায় যে প্রদীপ জ্বালানো হবে তার জন্য সব থেকে ভাল জলপাইয়ের তেল নিয়ে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি অবশ্যই ইস্রায়েলের সন্তানদের এই আদেশ করবে, যেন তারা আলোর জন্য পেশাই করা জিততেল তোমার কাছে আনে, যাতে সবদিন প্রদীপ জ্বালান থাকে।