Exodus 27:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার ভস্ম নেবার জন্য হাঁড়ি প্রস্তুত করবে এবং তার হাতা, বাটি, ত্রিশূল ও আগুন রাখার পাত্র তৈরি করবে; তার সমস্ত পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটির সব বাসনপত্র—ছাই ফেলার হাঁড়ি, ও বেলচা, ছিটানোর গামলা, মাংস তোলার কাঁটাচামচ এবং আগুনে সেঁকার চাটু, সবই ব্রোঞ্জ দিয়ে তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার ভস্ম লইবার নিমিত্তে হাঁড়ী প্রস্তুত করিবে, এবং তাহার হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গারধানী গড়িবে; তাহার সমস্ত পাত্র পিত্তল দিয়া গড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার ভস্ম লইবার নিমিত্তে হাঁড়ি প্রস্তুত করিবে, এবং তাহার হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গারধানী গড়িবে; তাহার সমস্ত পাত্র পিত্তল দিয়া গড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীর ছাই ফেলবার পাত্র ও হাতা, উৎসর্গের রক্ত রাখবার বাটি, মাংস তুলবার কাঁটা এবং আগুন রাখবার পাত্র সবই ব্রোঞ্জের তৈরী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহের ছাই ফেলবার পাত্র ও হাতা, কোরবানীর রক্ত রাখবার পেয়ালা, গোশ্‌ত তুলবার কাঁটা এবং আগুন রাখবার পাত্র সবই ব্রোঞ্জের তৈরী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদী থেকে ভস্মাবশেষ সরিয়ে নেওয়ার জন্য পাত্র তৈরী করবে। হাতা,গামলা,শলাকা এবং আগুন রাখার পাত্র তৈরী করবে। বেদীর সমস্ত পাত্রই পিতল দিয়ে তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বেদীর সমস্ত যন্ত্রপাতি এবং বাসন-কোসন পিতল দিয়ে তৈরী কর| বেদী থেকে ছাই তুলে নেওয়ার জন্য পাত্র, তার বেলচাসমূহ, সিঞ্চনকারী পাত্রসমূহ, আঁকশি এবং উনুন তৈরী কর| ব্যবহারের পর বেদীর হোমবলির ছাই দিয়ে এগুলো পরিষ্কার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার ছাই নেবার জন্য হাঁড়ী তৈরী করবে এবং তার হাতা, বাটি, ত্রিশূল ও আগুন রাখার পাত্র তৈরী করবে; তার সব পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরী করবে।