Exodus 27:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জালের মত ব্রোঞ্জের একটি ঝাঁঝরি তৈরি করবে এবং সেই ঝাঁঝরির উপরে চার কোণে ব্রোঞ্জের চারটি কড়া প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটির জন্য একটি জাফরি, ব্রোঞ্জের পরস্পরছেদী একটি জাল তৈরি কোরো, এবং সেই জালের চার কোণার প্রত্যেকটিতে একটি করে ব্রোঞ্জের আংটা তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জালের ন্যায় পিত্তলের এক ঝাঁঝরী গড়িবে, এবং সেই ঝাঁঝরীর উপরে চারি কোণে পিত্তলের চারি কড়া প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জালের ন্যায় পিত্তলের এক ঝাঁঝরি গড়িবে, এবং সেই ঝাঁঝরির উপরে চারি কোণে পিত্তলের চারি কড়া প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব্রোঞ্জ দিয়ে একটা ঝাঁঝরি, অর্থাৎ জাল্তি তৈরী করাবে। তার চার কোণায় চারটা ব্রোঞ্জের কড়া লাগাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্রোঞ্জ দিয়ে একটা ঝাঁঝরি, অর্থাৎ জাল্তি তৈরী করাবে। তার চার কোণায় চারটা ব্রোঞ্জের কড়া লাগাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীর জন্য পিতলের একটি ঝাঁঝরি তৈরী করে তার চার কোণায় চারটি পিতলের আঙটা লাগিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদীর জন্য ছাকনীর আকারের একটি ঝাঁঝরি রাখবে| ঝাঁঝরির চারকোণার জন্য পিতলের আংটা বানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বেদির জন্য জালের মত ব্রোঞ্জের এক ঝাঁঝরী তৈরী করবে এবং সেই ঝাঁঝরীর উপরে চার কোণে ব্রোঞ্জের চারটি বালা তৈরী করবে।