Exodus 27:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কড়ার মধ্যে ঐ বহন-দণ্ড দেবে; কোরবানগাহ্‌ বহনকালে তার দুই পাশে সেই বহন-দণ্ড থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খুঁটিগুলিকে আংটাগুলির মাঝে মাঝে ঢুকিয়ে দিতে হবে যেন বেদিটি বহন করার সময় সেগুলি বেদির দুই পাশে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কড়ার মধ্যে ঐ বহন-দণ্ড দিবে; বেদি বহনকালে তাহার দুই পার্শ্বে সেই বহন-দণ্ড থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কড়ার মধ্যে ঐ বহন-দণ্ড দিবে; বেদি বহনকালে তাহার দুই পার্শ্বে সেই বহন-দণ্ড থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ডাণ্ডাগুলো কড়ার মধ্য দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তাতে বেদীটা বয়ে নেবার সময় ডাণ্ডাগুলো বেদীর দু’পাশে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ডাণ্ডাগুলো কড়ার মধ্য দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তাতে কোরবানগাহ্‌টি বয়ে নেবার সময় ডাণ্ডাগুলো কোরবানগাহের দু’পাশে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীটি বয়ে নিয়ে যাওয়ার সময় ঐ ডাণ্ডাগুলি বেদীর দুই পাশের আঙটায় মধ্যে ঢুকিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদীর দুপাশে লাগানো আংটার মধ্যে খুঁটি ঢুকিয়ে বেদীকে যেখানে ইচ্ছে বয়ে নিয়ে বেড়াও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বালার মধ্যে ঐ বহন-দণ্ড দেবে এবং বেদিটি বহনের দিন তার দুই পাশে সেই বহন-দণ্ড অবশ্যই থাকবে।