Exodus 27:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ফাঁপা করে তক্তা দিয়ে তা তৈরি করবে; পর্বতে তোমাকে যেরকম দেখান হল, লোকেরা সেভাবে তা তৈরি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তক্তা দিয়ে, বেদিটি ফাঁপা করে তৈরি কোরো। এটি ঠিক সেভাবেই তৈরি করতে হবে যেমনটি পর্বতের উপরে তোমার কাছে প্রদর্শিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ফাঁপা করিয়া তক্তা দিয়া তাহা গড়িবে; পর্ব্বতে তোমাকে যেরূপ দেখান গেল, লোকেরা সেইরূপে তাহা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ফাঁপা করিয়া তক্তা দিয়া তাহা গড়িবে; পর্বতে তোমাকে যেরূপ দেখান গেল, লোকেরা সেইরূপে তাহা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীটা তক্তা দিয়ে তৈরী হবে এবং তার ভিতরটা ফাঁকা থাকবে। এই পাহাড়ের উপরে তোমাকে যেমন দেখানো হল ঠিক তেমনি করেই তুমি সেটা তৈরী করাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্‌টি তক্তা দিয়ে তৈরী হবে এবং তার ভিতরটা ফাঁকা থাকবে। এই পাহাড়ের উপরে তোমাকে যেমন দেখানো হল ঠিক তেমনি করেই তুমি সেটা তৈরী করাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীর মধ্যভাগ ফাঁকা থাকবে। এই পর্বতে তোমাকে যে নকশা দেখানো হল সেই অনুযায়ী তুমি বেদী নির্মাণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খালি ধারগুলিতে কাঠের তক্তা ব্যবহার করে বেদীটি একটি শূন্য সিন্দুকের আকারে বানাও| এবং পর্বতে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই বানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি অবশ্যই বেদিটি ফাঁপা করবে ও তক্তা দিয়ে তৈরী করবে; পর্বতে তোমাকে যেরকম দেখান হয়েছিল, তুমি সেই রকম ভাবে তা তৈরী করবে।