Exodus 27:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি শরীয়ত-তাঁবুর প্রাঙ্গণ নির্মাণ করবে; দক্ষিণ পাশে, দক্ষিণ দিকে পাকানো সাদা মসীনা সুতায় তৈরি পর্দা থাকবে; তার এক পাশের লম্বা এক শত হাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সমাগম তাঁবুর জন্য একটি প্রাঙ্গণ তৈরি কোরো। দক্ষিণ দিকটি 45 মিটার লম্বা হবে এবং সেখানে মিহি পাকান মসিনা দিয়ে তৈরি পর্দা থাকবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আবাসের প্রাঙ্গণ নির্ম্মাণ করিবে; দক্ষিণ পার্শ্বে, দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত যবনিকা থাকিবে; তাহার এক পার্শ্বের দীর্ঘতা এক শত হস্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আবাসের প্রাঙ্গণ নির্মাণ করিবে; দক্ষিণ পার্শ্বে, দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সূত্রনির্মিত যবনিকা থাকিবে; তাহার এক পার্শ্বের দৈর্ঘ্য একশত হস্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আবাস-তাম্বুর চারদিকে একটা উঠান থাকবে। এর দক্ষিণ দিকটা হবে একশো হাত। সেই দিকে থাকবে পাকানো মসীনা সুতার পর্দা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আবাস-তাম্বুর চারদিকে একটা উঠান থাকবে। এর দক্ষিণ দিকটা হবে একশো হাত। সেই দিকে থাকবে পাকানো মসীনা সুতার পর্দা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি শিবিরের চারিদিকে প্রাঙ্গণ রচনা করবে। শিবিরের দক্ষিণ দিকে সূক্ষ্ম রেশমী সুতোয় বোনা একশো হাত লম্বা বেষ্টনী থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পবিত্র তাঁবুর জন্য একটি আদালত চত্বর বানাবে| দক্ষিণ দিকে 100 হাত লম্বা পর্দা দেওয়া দেওয়াল থাকবে| এই পর্দা মসৃণ শনের কাপড়ের তৈরী হওয়া চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি সমাগম তাঁবুর জন্য ওঠান তৈরী করবে; দক্ষিণ পাশের দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সুতোর তৈরী পর্দা থাকবে; তার এক পাশের দৈর্ঘ্য এক শত হাত হবে।