Exodus 28:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিল্পকর্ম ও মুদ্রা খোদাই করার মত সেই দু’টি মণির উপরে ইসরাইলের পুত্রদের নাম খোদাই করবে এবং তা দু’টি সোনার জালির উপর বসিয়ে দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেভাবে একজন রত্নশিল্পী একটি সিলমোহর খোদাই করে, সেভাবেই সেই মণি দুটিতে ইস্রায়েলের ছেলেদের নামগুলি খোদাই করে দিয়ো। পরে মণিগুলি সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা ঝালরে চড়িয়ে দিয়ো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিল্পকর্ম্ম ও মুদ্রা খুদনের ন্যায় সেই দুই মণির উপরে ইস্রায়েলের পুত্রদের নাম খুদিবে, এবং তাহা দুই স্বর্ণস্থালীতে বদ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিল্পকর্ম ও মুদ্রা খোদাই করিবার ন্যায় সেই দুইটি মণির উপরে ইস্রায়েলের পুত্রদের নাম খোদাই করিবে, এবং তাহা দুই স্বর্ণস্থালীতে বদ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারিগরেরা যেমন দামী পাথর খোদাই করে সীলমোহর তৈরী করে ঠিক তেমনি করেই সেই দু’টা পাথরের উপর ইস্রায়েলের ছেলেদের নাম খোদাই করাতে হবে। পাথর দু’টা সোনার জালির উপর বসিয়ে এফোদের কাঁধের ফিতার সংগে বেঁধে দিতে হবে। এই দু’টি পাথর সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের তুলে ধরবে। সদাপ্রভু যাতে তাদের প্রতি নজর রাখেন সেইজন্য হারোণ এই নামগুলো সদাপ্রভুর সামনে তার দুই কাঁধের উপর বহন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারিগরেরা যেমন দামী পাথর খোদাই করে সীলমোহর তৈরী করে ঠিক তেমনি করেই সেই দু’টা পাথরের উপর ইসরাইলের ছেলেদের নাম খোদাই করাতে হবে। পাথর দু’টা সোনার জালির উপর বসিয়ে এফোদের কাঁধের ফিতার সংগে বেঁধে দিতে হবে। এই দু’টি পাথর মাবুদের সামনে বনি-ইসরাইলদের তুলে ধরবে। মাবুদ যাতে তাদের প্রতি নজর রাখেন সেইজন্য হারুন এই নামগুলো মাবুদের সামনে তার দুই কাঁধের উপর বহন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিপুণ মণিকার যেভাবে নাম খোদাই করে, সেইভাবে তুমি ঐ মণিদুটির উপরে ইসরায়েল-তনয়দের নাম খোদাই করবে এবং সোনার খাপে সে দুটিকে বসাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শীলমোহরের মতো নামগুলো খোদাই করে সোনা দিয়ে বাঁধিযে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিল্পকাজ ও মুদ্রা খোদাইয়ের মত সেই দুটি পাথরের উপরে ইস্রায়েলের বারোটির ছেলের নাম খোদাই করা হবে। তোমরা অবশ্যই পাথরগুলি সোনার বিনুনি করা শিকল দিয়ে আঁটকিয়ে দেবে।