Exodus 28:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিল্পীদের কাজে বিচার করার বুকপাটা তৈরি করবে; এফোদের কাজ অনুসারে করবে; সোনা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার দ্বারা তা প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বুকপাটা গড়ে দিয়ো—যা হবে দক্ষ হস্তকলা। এটিকে এফোদের মতো করেই: সোনা, ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শিল্পকারের কর্ম্মে বিচারার্থক বুকপাটা করিবে; এফোদের কর্ম্মানুসারে করিবে; স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের দ্বারা তাহা প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিল্পকারের কর্মে বিচারার্থক বুকপাটা করিবে; এফোদের কর্মানুসারে করিবে; স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের দ্বারা তাহা প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার নির্দেশ জানবার জন্য বুক-ঢাকন তৈরী করাতে হবে। এটা হবে একটা ওস্তাদী হাতের কাজ। এফোদের মত এটাও তৈরী করাতে হবে সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার নির্দেশ জানবার জন্য বুক-ঢাকন তৈরী করাতে হবে। এটা হবে একটা ওস্তাদী হাতের কাজ। এফোদের মত এটাও তৈরী করাতে হবে সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি একটি বুকপাটা তৈরী করবে, সেটি বুকের উপর ঝোলানো থাকবে ও বিচার নিষ্পত্তির জন্য ব্যবহৃত হবে। এফোদের মত এটিও হবে শিল্পকর্মশোভিত। সোনা এবং নীল, বেগুনী, লালা ও সাদা সূক্ষ্ম সুতো দিয়ে এটি তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মহাযাজকের জন্য বক্ষাবরণ তৈরী করবে| দক্ষ দর্জিরা এফোদের মতোই যত্ন করে বক্ষাবরণ তৈরী করবে| বক্ষাবরণ তৈরী হবে সোনার জরি, মসৃণ মসীনা কাপড় ও লাল, নীল, বেগুনী সুতো দিয়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শিল্পীর দ্বারা কার্য্যে বিচার করার জন্য বুকপাটা তৈরী করবে; এফোদের মত কায়দায় করবে; সোনা, নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে তা তৈরী করবে।