Exodus 28:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই মণি ইসরাইলের পুত্রদের নাম অনুযায়ী হবে, তাদের নাম অনুসারে বারোটি হবে; সীলমোহর খোদাই করার মত খোদিত প্রত্যেক মণিতে ঐ বারো বংশের জন্য একেক পুত্রের নাম থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ছেলেদের এক একজনের নামের জন্য বারোটি মণি থাকবে, প্রত্যেকটি মণির উপরে বারোটি গোষ্ঠীর মধ্যে এক এক গোষ্ঠীর নাম এক সিলমোহরের মতো খোদাই করে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই মণি ইস্রায়েলের পুত্রদের নামানুযায়ী হইবে, তাহাদের নামানুসারে দ্বাদশটী হইবে; মুদ্রার ন্যায় খোদিত প্রত্যেক মণিতে ঐ দ্বাদশ বংশের জন্য এক এক পুত্রের নাম থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই মণি ইস্রায়েলের পুত্রদের নাম অনুযায়ী হইবে, তাহাদের নামানুসারে দ্বাদশটি হইবে; মুদ্রার ন্যায় খোদিত প্রত্যেক মণিতে ঐ দ্বাদশ বংশের জন্য এক এক পুত্রের নাম থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের বারোটি ছেলের জন্য মোট বারোটা পাথর থাকবে। তার প্রত্যেকটিতে বারোটি গোষ্ঠীর একটি করে নাম খোদাই করানো থাকবে, যেমন করে সীলমোহর খোদাই করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বারোটি ছেলের জন্য মোট বারোটা পাথর থাকবে। তার প্রত্যেকটিতে বারোটি গোষ্ঠীর একটি করে নাম খোদাই করানো থাকবে, যেমন করে সীলমোহর খোদাই করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের বারোটি পুত্রের প্রত্যেকের জন্য একটি মণি থাকবে এবং প্রত্যেকটি মণির উপর তাদের বারো গোষ্ঠীর একটির নাম খোদিত থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বারোটি মণির ওপর ইস্রায়েলের সন্তানদের নাম আলাদা আলাদা করে খোদাই থাকবে| সীলমোহরের মতো ঐ মণিগুলিতে বারোজনের নাম খোদাই করা থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই পাথরগুলি ইস্রায়েলীয়দের বারোটি নামানুযায়ী সাজানো হবে; এই গুলি একটি আংটির উপর খোদাই করা প্রত্যেক পাথরে ঐ বারো বংশের জন্য এক এক ছেলের নাম থাকবে।