Exodus 28:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পাকানো শিকলের দুই প্রান্ত সেই দুই জালিতে আট্কে দিয়ে এফোদের সম্মুখে দু’টি স্কন্ধপটির উপরে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই শিকলগুলির অন্য প্রান্তগুলি সেই দুটি ঝালরে বেঁধে দিয়ে এফোদের সামনের দিকের কাঁধ-পটিতে জুড়ে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পাকান শৃঙ্খলের দুই মুড়া সেই দুই স্থালীতে বদ্ধ করিয়া এফোদের সম্মুখে দুই স্কন্ধপটির উপরে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পাকান শৃঙ্খলের দুই মুড়া সেই দুই স্থালীতে বদ্ধ করিয়া এফোদের সম্মুখে দুই স্কন্ধপটির উপরে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এফোদের সামনের দিকে কাঁধের ফিতার উপরে সোনার যে জালি থাকবে সেই জালির সংগে শিকলের অন্য দিকটা আট্কে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এফোদের সামনের দিকে কাঁধের ফিতার উপরে সোনার যে জালি থাকবে সেই জালির সংগে শিকলের অন্য দিকটা আট্কে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিকল দুটির অপর দুই প্রান্ত মণি বসানো সোনার খাপের সঙ্গে জুড়ে দেবে। এই ভাবে এফোদের সামনের দিকে বক্ষসংলগ্ন থলিটি কাঁধের পটির সঙ্গে আটকানো থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাকানো শেকল দুটির অন্য প্রান্ত এফোদের কাঁধের পট্টিগুলোর সঙ্গে অবশ্যই সামনে দিয়ে জোড়া থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পাকান শিকলের দুটি শেষ প্রান্ত সেই দুটি পাতা কাটা শিকলে বেঁধে দেবে। তারপর এফোদের সামনে দুটি কাঁধের ফিতার উপরে ঐগুলি লাগিয়ে দেবে।