Exodus 28:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সোনার দু’টি কড়া গড়ে বুকপাটার দুই প্রান্তে এফোদের সম্মুখস্থ ভিতরভাগে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোনার দুটি আংটা তৈরি করে সেগুলি এফোদের পাশে থাকা ভিতরদিকের বুকপাটার অন্য দুই কোনায় জুড়ে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি স্বর্ণের দুই কড়া গড়িয়া বুকপাটার দুই প্রান্তে এফোদের সম্মুখস্থ ভিতরভাগে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি স্বর্ণের দুই কড়া গড়িয়া বুকপাটার দুই প্রান্তে এফোদের সম্মুখস্থ ভিতরভাগে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া আরও দু’টা সোনার কড়া তৈরী করিয়ে বুক-ঢাকনের অন্য দুই কোণায় লাগাবে। এই দু’টা থাকবে এফোদের কাছে বুক-ঢাকনের তলায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া আরও দু’টা সোনার কড়া তৈরী করিয়ে বুক-ঢাকনের অন্য দুই কোণায় লাগাবে। এই দু’টা থাকবে এফোদের কাছে বুক-ঢাকনের তলায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুটি সোনার আঙটা তৈরী করে থলির নীচের দুই কোণে ভিতরের দিকে এমন ভাবে লাগিয়ে দেবে যেন তা এফোদের উপরে থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরও দুটো সোনার আংটা বানিয়ে বক্ষাবরণের অন্য দুই প্রান্তে লাগাবে| এফোদের পরে বক্ষাবরণের ভিতর ভাগে এই আংটা থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি অবশ্যই সোনার দুটি বালা তৈরী করে বুকপাটার দুই মাথায় এফোদের সামনের দিকে ভিতরের অংশে রাখবে।