Exodus 28:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বুকপাটা যেন এফোদের বুনানি করা পটুকার উপরে থাকে, এফোদ থেকে খসে না পড়ে, এজন্য তারা কড়াতে নীল রংয়ের সুতা দিয়ে এফোদের কড়ার সঙ্গে বুকপাটা আট্‌কে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বুকপাটার আংটাগুলিকে কোমরবন্ধের সাথে যুক্ত করে নীল দড়ি দিয়ে এফোদের আংটাগুলির সাথে এমনভাবে বেঁধে দিতে হবে, যেন বুকপাটাটি দোল খেয়ে এফোদ থেকে সরে না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে বুকপাটা যেন এফোদের বুনানি করা পটুকার উপরে থাকে, এফোদ হইতে খসিয়া না পড়ে, এই জন্য তাহারা কড়াতে নীলসূত্র দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটা বদ্ধ করিয়া রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে বুকপাটা যেন এফোদের বুনানি করা পটুকার উপরে থাকে, এফোদ হইতে খসিয়া না পড়ে, এই জন্য তাহারা কড়াতে নীলসূত্র দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটা বদ্ধ করিয়া রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বুক- ঢাকনের তলায় যে কড়া থাকবে তার সংগে কোমরের পটির কড়াটা নীল দড়ি দিয়ে বেঁধে দেবে। তাতে বুক-ঢাকনটা এফোদের উপর থেকে সরে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বুক-ঢাকনের তলায় যে কড়া থাকবে তার সংগে কোমরের পটির কড়াটা নীল দড়ি দিয়ে বেঁধে দেবে। তাতে বুক-ঢাকনটা এফোদের উপর থেকে সরে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
থলি এবং এফোদের আঙটাগুলি নীল ফিতে দিয়ে একসঙ্গে বাঁধতে হবে তাহলে বক্ষসংলগ্ন থলিটি কোমরবন্ধের উপরে আঁটা থাকবে, খুলে পড়বে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বক্ষাবরণ থেকে এফোদ যাতে খসে পড়ে না যায় তার জন্য বক্ষাবরণের আংটার সঙ্গে এফোদের আংটা নীল রঙের ফিতে দিয়ে বেঁধে নেবে| এইভাবে বক্ষাবরণ কোমর বন্ধনীর কাছাকাছি থেকে এফোদকেও ধরে রাখতে সক্ষম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে বুকপাটা যেন এফোদের সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে থাকে, এফোদ থেকে যেন খসে না পড়ে, এই জন্য তারা সেই বালাতে নীলসুতো দিয়ে এফোদের বালার সঙ্গে বুকপাটা বেঁধে রাখবে।