Exodus 28:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময়ে হারুন পবিত্র স্থানে প্রবেশ করবে, সেই সময় মাবুদের সম্মুখে নিয়মিতভাবে স্মরণ করাবার জন্য সে বিচার করার বুকপাটাতে ইসরাইলের পুত্রদের নাম তার বুকের উপরে বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ যখনই পবিত্রস্থানে প্রবেশ করবে, সদাপ্রভুর সামনে চিরস্থায়ী এক স্মারকরূপে সিদ্ধান্তের সেই বুকপাটায় সে তার হৃদয়ের উপরে ইস্রায়েলের ছেলেদের নামগুলি বহন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সময়ে হারোণ পবিত্র স্থানে প্রবেশ করিবে, তৎকালে সদাপ্রভুর সম্মুখে নিয়ত স্মরণ করাইবার জন্য সে বিচারার্থক বুকপাটাতে ইস্রায়েলের পুত্রদের নাম আপন হৃদয়ের উপরে বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময়ে হারোণ পবিত্র স্থানে প্রবেশ করিবে, তৎকালে সদাপ্রভুর সম্মুখে নিয়ত স্মরণ করাইবার জন্য সে বিচারার্থক বুকপাটাতে ইস্রায়েলের পুত্রদের নাম আপন হৃদয়ের উপরে বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পবিত্র স্থানে ঢুকবার সময় হারোণ আমার নির্দেশ জানবার জন্য এই বুক-ঢাকনখানার উপর লেখা ইস্রায়েলের ছেলেদের নাম বুকে বয়ে নিয়ে যাবে। এই বুক-ঢাকনখানা সব সময় সদাপ্রভুর সামনে তাদের তুলে ধরবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পবিত্র স্থানে ঢুকবার সময় হারুন আমার নির্দেশ জানবার জন্য এই বুক-ঢাকনখানার উপর লেখা ইসরাইলের ছেলেদের নাম বুকে বয়ে নিয়ে যাবে। এই বুক-ঢাকনখানা সব সময় মাবুদের সামনে তাদের তুলে ধরবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ যখন পবিত্র স্থানে প্রবেশ করবে তখন সর্বদা সে বুকের উপরে ইসরায়েল-তনয়দের নামাঙ্কিত ও বিচার নিষ্পত্তির জন্য ব্যবহার্য থলিটি বহন করবে যেন প্রভু পরমেশ্বর তাদের নিত্য স্মরণে রাখেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণ পবিত্র স্থানে প্রবেশ করলে তাকে বক্ষাবরণ পরতেই হবে| এইভাবে যখন সে প্রভুর সামনে দাঁড়াবে তখন সে তার বক্ষের ওপর স্মারক হিসেবে ইস্রায়েলের বারোজন সন্তানের নাম পরে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন হারোণ পবিত্র জায়গায় যাবে, তখন তিনি সদাপ্রভুর সামনে সব দিন মনে করে দেবার জন্য সে বিচারের জন্য বুকপাটাতে ইস্রায়েলের বারোটি ছেলের নাম নিজের হৃদয়ের উপরে বহন করবে।