Exodus 28:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি যাদেরকে দক্ষতায় পূর্ণ করেছি, সেসব দক্ষ শিল্পীদেরকে বল যেন আমার ইমাম হবার জন্য হারুনকে পবিত্র করতে তারা তার পোশাক প্রস্তুত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের আমি এই বিষয়ে প্রজ্ঞা দিয়েছি, সেইসব দক্ষ কারিগরকে বোলো, তারা যেন হারোণের জন্য, তার অভিষেকের জন্য পোশাক তৈরি করে, সে যেন যাজকরূপে আমার সেবা করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যাহাদিগকে বিজ্ঞতার আত্মায় পূর্ণ করিয়াছি, সেই সকল বিজ্ঞমনা লোকদিগকে বল; যেন আমার যাজনার্থে হারোণকে পবিত্র করিতে তাহারা তাহার বস্ত্র প্রস্তুত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যাহাদিগকে বিজ্ঞতার আত্মায় পূর্ণ করিয়াছি, সেই সকল বিজ্ঞমনা লোকদিগকে বল; যেন আমার যাজনার্থে হারোণকে পবিত্র করিতে তাহারা তাহার বস্ত্র প্রস্তুত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যে সব ওস্তাদ কারিগরকে জ্ঞানদানকারী পবিত্র আত্মাকে দিয়ে পূর্ণ করে রেখেছি, তুমি তাদের বলে দাও যেন তারা হারোণের জন্য এমন পোশাক তৈরী করে যা তাকে পুরোহিত হিসাবে আমার সেবা করবার উদ্দেশ্যে আলাদা করে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যে সব ওস্তাদ কারিগরকে জ্ঞানদানকারী পাক-রূহ্কে দিয়ে পূর্ণ করে রেখেছি, তুমি তাদের বলে দাও যেন তারা হারুনের জন্য এমন পোশাক তৈরী করে যা তাকে ইমাম হিসাবে আমার এবাদত-কাজ করবার উদ্দেশ্যে আলাদা করে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দক্ষ শিল্পীদের মধ্যে যাদের আমি নৈপুণ্য দান করেছি, তাদের তুমি নির্দেশ দাও যেন তারা আমার পৌরোহিত্যের পদে বরণের উদ্দেশ্যে হারোণের জন্য পোষাক তৈরী করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকজন দক্ষ দর্জি সেই পোশাক তৈরী করবে| আমি সেই দর্জিদের বিশেষ জ্ঞান ও দক্ষতা প্রদান করেছি| সেই দর্জিদের বলো হারোণের জন্য বিশেষ পোশাক তৈরী করতে| এই পোশাকই প্রমাণ করবে সেই যাজক আমাকে বিশেষ ভাবে সেবা করছে| তখন সে আমাকে যাজকের মতোই সেবা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি যাদেরকে জ্ঞানের আত্মায় পূর্ণ করেছি, সেই সমস্ত জ্ঞানী লোকেদেরকে বল, যেন আমার সেবা করার জন্য যাজক হিসাবে হারোণকে পবিত্র করতে তারা তার পোশাক তৈরী করে।