Exodus 28:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মাঝখানে মাথা প্রবেশ করাবার জন্য একটি বড় ছিদ্র থাকবে; বর্মের গলার মত সেই ছিদ্রের চারদিকে তন্তুবায়ের কৃত ধারি থাকবে, তাতে তা ছিঁড়বে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাথা ঢোকানোর জন্য মাঝখানে একটি ফাঁক রেখো। এই ফাঁকের চারপাশে গলাবন্ধের মতো হাতে বোনা একটি ধারি থাকবে, যেন এটি ছিঁড়ে না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মধ্যস্থলে শিরঃপ্রবেশার্থে এক ছিদ্র থাকিবে; বর্ম্মের গলার ন্যায় সেই ছিদ্রের চারিদিকে তন্তুবায়ের কৃত ধারি থাকিবে, তাহাতে তাহা ছিঁড়িবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মধ্যস্থলে শিরঃ প্রবেশার্থে একটি ছিদ্র থাকিবে; বর্মের গলার ন্যায় সেই ছিদ্রের চারিদিকে তন্তুবায়ের কৃত ধারি থাকিবে, তাহাতে তাহা ছিঁড়িবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাথা ঢুকাবার জন্য তার মাঝখানটা খোলা থাকবে। এই খোলা জায়গাটা যাতে ছিঁড়ে না যায় সেইজন্য তার চারদিকের কিনারা বুনে শক্ত করে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাথা ঢুকাবার জন্য তার মাঝখানটা খোলা থাকবে। এই খোলা জায়গাটা যাতে ছিঁড়ে না যায় সেইজন্য তার চারদিকের কিনারা বুনে শক্ত করে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটির মাঝখানে মাথা গলাবার জন্য একটি ফাঁক থাকবে। গলাবন্ধের মতো এর চারিধারে হাতে বোনা পটি লাগানো থাকবে। তার ফলে এটি ছিঁড়বে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আলখাল্লার মাঝখান দিয়ে মাথা ঢোকানোর জন্য একটি ছিদ্র করবে এবং এই ছিদ্রটির চারধার জুড়ে একটি বোনা কাপড়ের টুকরো সেলাই করে দাও যাতে এটি ছিঁড়ে না যায়| এই কাপড় ছিদ্রটির চারদিকে গলাবন্ধনীর কাজ করবে, ফলে তা ছিঁড়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মাঝখানে মাথায় পরার জন্য একটি জায়গা থাকবে; গলার সেই জায়গার চারদিকে তন্তু দিয়ে শিল্পীর কাজ করা পাড় থাকবে, যাতে এটি না ছেঁড়ে।