Exodus 28:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন পরিচর্যা করার জন্য এই পোশাক পরবে; তাতে সে যখন মাবুদের সম্মুখে পবিত্র স্থানে প্রবেশ করবে ও সেই স্থান থেকে যখন বের হবে, তখন ঘণ্টার আওয়াজ শোনা যাবে; তাতে সে মরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিচর্যা করার সময় হারোণকে অবশ্যই এটি পরে থাকতে হবে। সে যখন পবিত্রস্থানে সদাপ্রভুর সামনে প্রবেশ করবে এবং যখন সে বাইরে বেরিয়ে আসবে, তখন সেই ঘণ্টার শব্দ শোনা যাবে, যেন সে মারা না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণ পরিচর্য্যা করিবার নিমিত্তে তাহা পরিধান করিবে; তাহাতে সে যখন সদাপ্রভুর সম্মুখে পবিত্র স্থানে প্রবেশ করিবে, ও সেখান হইতে যখন বাহির হইবে, তখন কিঙ্কিণীর শব্দ শুনা যাইবে; তাহাতে সে মরিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ পরিচর্যা করিবার নিমিত্তে তাহা পরিধান করিবে; তাহাতে সে যখন সদাপ্রভুর সম্মুখে পবিত্র স্থানে প্রবেশ করিবে, ও সেই স্থান হইতে যখন বাহির হইবে, তখন কিঙ্কিণীর শব্দ শুনা যাইবে; তাহাতে সে মরিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সেবা করবার সময়ে হারোণ এই পোশাক পরবে। সে যখন পবিত্র স্থানে সদাপ্রভুর সামনে যাবে এবং সেখান থেকে বের হয়ে আসবে তখন এই ঘণ্টাগুলোর আওয়াজ শোনা যাবে আর তাতে তার জীবন রক্ষা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম-কাজ করবার সময়ে হারুন এই পোশাক পরবে। সে যখন পবিত্র স্থানে মাবুদের সামনে যাবে এবং সেখান থেকে বের হয়ে আসবে তখন এই ঘণ্টাগুলোর আওয়াজ শোনা যাবে আর তাতে তার জীবন রক্ষা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ যজন করার সময় এটি পরবে। সে যখন পবিত্র স্থানে প্রভু পরমেশ্বরের সম্মুখে যাবে বা সেখান থেকে বেরিয়ে আসবে তখন যেন ঘুন্টির শব্দ শোনা যায়, তা হলে সে মারা পড়বে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরূপে প্রভুকে সেবা করার সময় হারোণ এই আলখাল্লাটি পরবে| প্রভুর সামনে দাঁড়ানোর জন্য হারোণ পবিত্র স্থানের দিকে এগোলে ঐ ঘন্টাগুলি বাজবে এবং পবিত্র স্থান ছেড়ে বাইরে আসবার সময়ও ঘন্টাগুলি বাজবে| এইভাবে হারোণ কখনও মারা যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণ পরিচর্য্যা করার জন্য সেই পোশাক পরবে; তাতে সে যখন সদাপ্রভুর সামনে পবিত্র জায়গায় প্রবেশ করবে, ও সেখান থেকে যখন বের হবে, তখন সেই ঘন্টার শব্দ শোনা যাবে; এটি হলো যাতে সে না মরে।