Exodus 28:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি খাঁটি সোনার একটি পাত প্রস্তুত করে সীলমোহর খোদাই করার মত তার উপরে ‘মাবুদের উদ্দেশে পবিত্র’ কথাটি খোদাই করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“খাঁটি সোনা দিয়ে একটি ফলক তৈরি করে তাতে সিলমোহরের মতো করে খোদাই করে দিয়ো: সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি নির্ম্মল স্বর্ণের এক পাত প্রস্তুত করিয়া মুদ্রার ন্যায় তাহার উপরে ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’ এই কথা খুদিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি নির্মল স্বর্ণের এক পাত প্রস্তুত করিয়া মুদ্রার ন্যায় তাহার উপরে ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’ এই কথা খোদাই করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“একটা খাঁটি সোনার পাত তৈরী করিয়ে তার উপর সীলমোহর খোদাই করবার মত করে এই কথাগুলো খোদাই করিয়ে নেবে: ‘সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“একটা খাঁটি সোনার পাত তৈরী করিয়ে তার উপর সীলমোহর খোদাই করবার মত করে এই কথাগুলো খোদাই করিয়ে নেবে: ‘মাবুদের উদ্দেশ্যে পাক-পবিত্র।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নিখাদ সোনার একটি চাকতির উপরে ‘প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূত’ এই কথাগুলি খোদিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“নির্মল সোনার ফলক বানিয়ে তাতে শীলমোহরের মতো জনগণের উদ্দেশ্যে খোদাই করবে এই কথাগুলি: এটি প্রভুর কাছে উৎসর্গীকৃত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি অবশ্যই খাঁটি সোনা দিয়ে একটি পাত তৈরী করবে এবং মুদ্রার মত তার ওপরে “সদাপ্রভুর উদেশ্যে পবিত্র” এই কথা খোদাই করে লিখবে।