Exodus 28:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা হারুনের কপালের উপরে থাকবে, তাতে বনি-ইসরাইলরা তাদের সমস্ত পবিত্র দানে যে সমস্ত দ্রব্য পবিত্র করবে, হারুন সেসব পবিত্র দ্রব্যের অপরাধ বহন করবে এবং তারা যেন মাবুদের কাছে গ্রাহ্য হয়, এজন্য তা সব সময় তার কপালের উপরে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি হারোণের কপালের উপরে থাকবে, এবং সে ইস্রায়েলীদের উৎসর্গ করা পবিত্র নৈবেদ্যগুলির সাথে যুক্ত অপরাধ বহন করবে, তাদের নৈবেদ্যগুলি যাই হোক না কেন। অবিচ্ছিন্নভাবে এটি হারোণের কপালে থাকবে যেন তারা সদাপ্রভুর কাছে গ্রাহ্য হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা হারোণের কপালের উপরে থাকিবে, তাহাতে ইস্রায়েল-সন্তানেরা আপনাদের সমস্ত পবিত্র দানে যে সকল দ্রব্য পবিত্র করিবে, হারোণ সেই সকল পবিত্র দ্রব্যের অপরাধ বহন করিবে, এবং তাহারা যেন সদাপ্রভুর কাছে গ্রাহ্য হয়, এই জন্য উহা নিয়ত তাহার কপালের উপরে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা হারোণের কপালের উপরে থাকিবে, তাহাতে ইস্র্রায়েল সন্তানেরা আপনাদের সমস্ত পবিত্র দানে যে সকল দ্রব্য পবিত্র করিবে, হারোণ সেই সকল পবিত্র দ্রব্যের অপরাধ বহন করিবে, এবং তাহারা যেন সদাপ্রভুর কাছে গ্রাহ্য হয়, এই জন্য উহা নিয়ত তাহার কপালের উপরে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা থাকবে হারোণের কপালের উপর। যে সব পবিত্র জিনিস ইস্রায়েলীয়েরা উৎসর্গ করবার জন্য নিয়ে আসবে তার সমস্ত দোষ-ত্রুটির বোঝা হারোণই বইবে। সদাপ্রভু যাতে তাদের গ্রহণ করেন সেইজন্য হারোণের কপালের উপর এই সোনার পাতটা সব সময় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা থাকবে হারুনের কপালের উপর। যে সব পাক-পবিত্র জিনিস বনি-ইসরাইলরা কোরবানী করবার জন্য নিয়ে আসবে তার সমস্ত দোষ-ত্রুটির বোঝা হারুনই বইবে। মাবুদ যাতে তাদের কবুল করেন সেইজন্য হারুনের কপালের উপর এই সোনার পাতটা সব সময় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটি হারোণের কপালের উপরে থাকবে। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে নৈবেদ্য উৎসর্গ করবে, আনুষ্ঠানিকভাবে তার কোন ত্রুটি থাকলে হারোণ তার দায় বহন করবে। উৎসর্গিত নৈবেদ্য যাতে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হয় তার জন্য হারোণ সর্বদা সোনার চাকতি শিরে ধারণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ পাগড়ি সমেত ঐ সোনার ফলকটি মাথায় পরবে| আর তা সবসময় হারোণের মাথায় থাকবে| তার ফলে ইস্রায়েলের লোকরা প্রভুকে যে সমস্ত উপঢৌকন দেবে হারোণ তা দোষ মুক্ত করে সব কিছু পবিত্র করে তুলবে যাতে সেই সমস্ত উপঢৌকন প্রভু গ্রহণ করতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এটি অবশ্যই হারোণের কপালের উপরে থাকবে, তাতে ইস্রায়েলীয়রা নিজেদের সব পবিত্র দানে যে সকল জিনিসগুলি পবিত্র করবে, হারোণ সেই সব পবিত্র জিনিসের অপরাধ সব দিন বহন করবে। আর তাদের উপহার যাতে সদাপ্রভু গ্রহণ করে, সেই জন্য এটি সব দিন তার কপালের উপরে থাকবে।