Exodus 28:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি চিত্রিত সাদা মসীনা সুতা দিয়ে অঙ্গ রক্ষিণী প্রস্তুত করবে ও সাদা মসীনা সুতা দিয়ে পাগড়ী প্রস্তুত করবে এবং কোমর-বন্ধটি সূচী দ্বারা শিল্পকর্ম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মিহি মসিনা দিয়ে নিমা বুনো এবং পাগড়িও তৈরি কোরো। উত্তরীয়টি হবে দক্ষ এক সূচিশিল্পীর হস্তকলা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি চিত্রিত সাদা মসীনা সূত্র দ্বারা অঙ্গরক্ষিণী বুনিবে, এবং সাদা মসীনা সূত্র দ্বারা উষ্ণীষ প্রস্তুত করিবে; এবং কটিবন্ধন সূচী দ্বারা শিল্পিত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি চিত্রিত সাদা মসীনা সূত্র দ্বারা অঙ্গ রক্ষিণী বুনিবে, ও সাদা মসীনা সূত্র দ্বারা উষ্ণীষ প্রস্তুত করিবে; এবং কটিবন্ধনটি সূচি দ্বারা শিল্পিত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পুরোহিতের ভিতরের জামাটা তৈরী করাবে মসীনা সুতার চেক্ কাপড় দিয়ে আর পাগড়িটা তৈরী করাবে সেই একই সুতা দিয়ে। কোমর-বাঁধনিটা হবে একটা নক্শা করা জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইমামের ভিতরের কোর্তাটা তৈরী করাবে মসীনা সুতার চেক্ কাপড় দিয়ে আর পাগড়িটা তৈরী করাবে সেই একই সুতা দিয়ে। কোমর-বাঁধনিটা হবে একটা নক্শা করা জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি রঙবেরঙের সূক্ষ্ম সূতো দিয়ে কাজ করা জামা ও পাগড়িটি তৈরী করবে। কোমরবন্ধটি হবে সূচীশিল্পশোভিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মসৃণ সাদা মসীনা সুতো দিয়ে আরও একটা আলখাল্লা বুনবে| পাগড়িও বানাবে মসৃণ মসীনা কাপড়ের| চিহ্নিত কোমর বন্ধনী বানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি চিত্রিত সাদা মসীনা সুতো দিয়ে অঙ্গরক্ষিণী বুনবে এবং তুমি সাদা মসীনা সুতো দিয়ে উষ্ণীষ তৈরী করবে; তুমি কোমরবন্ধনীর মত একই জিনিস দিয়ে শিল্প কাজ করবে।