Exodus 28:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব পোশাক তারা প্রস্তুত করবে— বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, চিত্রিত কোর্তা, পাগড়ী ও কোমরবন্ধনী; তারা আমার ইমামের কাজ করার জন্য তোমার ভাই হারুনের ও তার পুত্রদের জন্য পবিত্র পোশাক প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইসব পোশাক-পরিচ্ছদ তারা তৈরি করবে: একটি বুকপাটা, একটি এফোদ, একটি আলখাল্লা, হাতে বোনা একটি নিমা, একটি পাগড়ি ও একটি উত্তরীয়। তোমার দাদা হারোণ ও তার ছেলেদের জন্য তাদের এইসব পবিত্র পোশাক-পরিচ্ছদ তৈরি করতে হবে, যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল বস্ত্র তাহারা প্রস্তুত করিবে; বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, চিত্রিত অঙ্গরক্ষক বস্ত্র, উষ্ণীষ ও কটিবন্ধন; তাহারা আমার যাজনার্থে তোমার ভ্রাতা হারোণের ও তাহার পুত্রগণের নিমিত্তে পবিত্র বস্ত্র প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল বস্ত্র তাহারা প্রস্তুত করিবে- বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, চিত্রিত অঙ্গ রক্ষক বস্ত্র, উষ্ণীষ ও কটিবন্ধন; তাহারা আমার যাজনার্থে তোমার ভ্রাতা হারোণের ও তাহার পুত্রগণের নিমিত্তে পবিত্র বস্ত্র প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার এই পোশাকের মধ্যে থাকবে বুক-ঢাকন, এফোদ, বাইরের জামা, চেক্‌ কাপড়ের ভিতরের জামা, পাগড়ি ও কোমর-বাঁধনি। তোমার ভাই হারোণ ও তাঁর ছেলেরা যাতে পুরোহিত হয়ে আমার সেবা করতে পারে সেইজন্য তুমি তাদের জন্য পবিত্র পোশাক তৈরী করাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার এই পোশাকের মধ্যে থাকবে বুক-ঢাকন, এফোদ, বাইরের কোর্তা, চেক্‌ কাপড়ের ভিতরের লম্বা কোর্তা, পাগড়ি ও কোমর-বাঁধনি। তোমার ভাই হারুন ও তাঁর ছেলেরা যাতে আমার ইমাম হতে পারে সেইজন্য তুমি তাদের জন্য পবিত্র পোশাক তৈরী করাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বক্ষাবরণ, এফোদ,আলখাল্লা, রঙবেরঙের কাজ কার জামা, পাগড়ি ও কোমরবন্ধ—এই পোষাকগুলি তারা তৈরী করবে। আমার পৌরোহিত্য ক্রিয়া কর্মের জন্য প্রয়োজনীয় সমস্ত পবিত্র পরিধেয় তারা হারোণ ও তার ছেলেদের জন্য তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের যে পোশাকগুলি বানাতে হবে তা হল এই: একটি বক্ষাবরণ, একটি এফোদ, একটি নীল রঙের পরিচ্ছদ এবং একটি সাদা বোনা বস্ত্র, একটি পাগড়ি এবং একটি কোমর বন্ধনী| এই বিশেষ পোশাক পরিচ্ছদগুলি বানানো হবে হারোণ ও তার পুত্রদের জন্য| এই পোশাক পরার পরেই ওরা আমায় যাজক হিসেবে সেবা করতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব পোশাক তারা তৈরী করবে; বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, বোনা পোশাক, পাগড়ি ও কোমরবন্ধনী; আমার যাজক হিসাবে সেবা করার উদ্দেশ্যে তারা তোমার ভাই হারোণের ও তার ছেলেদের জন্য পবিত্র পোশাক তৈরী করবে।