Exodus 28:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুনের পুত্রদের জন্য কোর্তা ও কোমরবন্ধনী প্রস্তুত করবে এবং গৌরব ও শোভার জন্য টুপি তৈরি করে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণের ছেলেদের মর্যাদা ও সম্মান দিতে তাদের জন্য নিমা, উত্তরীয় ও টুপি তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণের পুত্রগণের জন্য অঙ্গরক্ষক বস্ত্র ও কটিবন্ধন প্রস্তুত করিবে, এবং গৌরব ও শোভার জন্য শিরোভূষণ করিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণের পুত্রগণের জন্য অঙ্গ রক্ষক বস্ত্র ও কটিবদ্ধন প্রস্তুত করিবে, এবং গৌরব ও শোভার জন্য শিরোভূষণ করিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সম্মান ও সাজের উদ্দেশ্যে তুমি হারোণের ছেলেদের জন্যও জামা, কোমর-বাঁধনি ও মাথার টুপি তৈরী করাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সম্মান ও সাজের উদ্দেশ্যে তুমি হারুনের ছেলেদের জন্যও কোর্তা, কোমর-বাঁধনি ও মাথার টুপি তৈরী করাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণের পুত্রদের শোভা ও মর্যাদার জন্য তুমি তাদের জামা, কোমরবন্ধ ও পাগড়ি তৈরী করিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের পুত্রদের জন্যও গায়ের পোশাক, কোমর বন্ধনী ও পাগড়ি বানাবে| এই পোশাকই তাদের গৌরবান্বিত ও সম্মানিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণের ছেলেদের জন্য অঙ্গ রক্ষার পোশাক ও কোমরবন্ধনী তৈরী করবে এবং চমত্কার ও সম্মানের জন্য শিরোভূষণ করে দেবে।