Exodus 28:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার ভাই হারুন ও তার পুত্রদেরকে সেসব পরাবে এবং তেল দিয়ে তাদেরকে অভিষেক ও হস্তার্পণ করে পবিত্র করবে, তাতে তারা আমার ইমামের কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দাদা হারোণ ও তার ছেলেদের এইসব পোশাক পরিয়ে দেওয়ার পর তুমি তাদের অভিষিক্ত ও নিযুক্ত কোরো। তাদের পবিত্র কোরো যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ভ্রাতা হারোণের ও তাহার পুত্রগণের গাত্রে সে সকল পরাইবে, এবং তাহাদের অভিষেক ও হস্তপূরণ করিয়া তাহাদিগকে পবিত্র করিবে, তাহাতে তাহারা আমার যাজনকর্ম্ম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ভ্রাতা হারোণের ও তাহার পুত্রগণের গাত্রে সেই সকল পরাইবে, এবং তাহাদের অভিষেক ও হস্তপূরণ করিয়া তাহাদিগকে পবিত্র করিবে, তাহাতে তাহারা আমার যাজনকর্ম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ভাই হারোণ ও তার ছেলেদের এই সব পোশাক পরিয়ে নিয়ে তুমি তাদের তেল দিয়ে অভিষেক করে পুরোহিতের পদে বহাল করবে। সদাপ্রভুর উদ্দেশ্যে তুমি তাদের আলাদা করে নেবে যাতে তারা পুরোহিত হয়ে আমার সেবা করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ভাই হারুন ও তার ছেলেদের এই সব পোশাক পরিয়ে নিয়ে তুমি তাদের মাথায় তেল দিয়ে অভিষেক করে ইমামের পদে বহাল করবে। তুমি তাদের পাক-পবিত্র করবে যাতে তারা আমার ইমাম হতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ভাই হারোণ ও তার পুত্রদের তুমি এই সব পোষাক পরিয়ে দেবে, তারপর তাদের অভিষেক করে আমার পৌরোহিত্যের পদে বরণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পোশাকগুলি তোমার ভাই হারোণ ও তার পুত্রদের পরাবে| যাজক হিসেবে অভিষেকের জন্য তাদের গায়ে বিশেষ সুগন্ধি তেল ছেটাবে| এইভাবে তারা পবিত্র হবে এবং প্রভুর সেবা করার যোগ্য যাজক হয়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি তোমার ভাই হারোণ ও তার সঙ্গে তার ছেলেদের গায়ে সেই সব পোশাক পরাবে। তুমি তাদের অভিষেক করবে এবং তাদেরকে পবিত্র করে আমার জন্য সংরক্ষণ করবে, যাতে তারা যাজকের কাজ করে আমাকে সেবা করে।