Exodus 28:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের উলঙ্গতার আচ্ছাদন করার জন্য কোমর থেকে ঊরু পর্যন্ত মসী নার জাঙ্গিয়া প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“শরীর ঢেকে রাখার জন্য মসিনা দিয়ে অন্তর্বাস তৈরি কোরো, যা কোমর থেকে ঊরু পর্যন্ত বিস্তৃত থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদের উলঙ্গতার আচ্ছাদনার্থে কটি অবধি জঙ্ঘা পর্য্যন্ত শুক্ল জাঙ্ঘিয়া প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদের উলঙ্গতার আচ্ছাদনার্থে কটি অবধি জঙ্ঘা পর্যন্ত শুক্ল জাঙ্গিয়া প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোমর থেকে ঊরু পর্যন্ত ঢাকবার জন্য মসীনার কাপড়ের জাংগিয়া তৈরী করাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোমর থেকে রান পর্যন্ত ঢাকবার জন্য মসীনার কাপড়ের জাংগিয়া তৈরী করাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের দেহ আচ্ছাদনের জন্য কোমর থেকে হাঁটু পর্যন্ত লম্বা সাদা কাপড়ের পায়জামা তৈরী করিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজকদের নগ্নতা ঢাকার জন্য শরীরের ভেতরের পোশাক মসৃণ মসীনা কাপড়ে তৈরী হবে| এই ভেতরের পোশাক তাদের জঙঘা থেকে কোমর পর্যন্ত ঢেকে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদের উলঙ্গতা আচ্ছাদন করার জন্য কোমর থেকে উরু পর্যন্ত মসীনা সুতোর জাঙ্গিয়া তৈরী করবে।