Exodus 28:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন হারুন ও তার পুত্ররা জমায়েত-তাঁবুতে প্রবেশ করবে, কিংবা পবিত্র স্থানে পরিচর্যা করার জন্য কোরবানগাহ্‌র নিকটবর্তী হবে, সেই সময় যেন অপরাধ বয়ে না মারা যায়, এজন্য তারা এই পোশাক পরবে। এটি হারুন ও তার ভাবী বংশের পালনীয় চিরস্থায়ী নিয়ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ ও তার ছেলেরা যখনই সমাগম তাঁবুতে প্রবেশ করবে বা পবিত্রস্থানে পরিচর্যা করার জন্য বেদির নিকটবর্তী হবে, তখনই তাদের সেগুলি পরতে হবে, যেন তারা অপরাধের ভাগী হয়ে মারা না যায়। “হারোণ ও তার বংশধরদের জন্য এটি চিরস্থায়ী এক বিধি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন হারোণ ও তাহার পুত্রগণ সমাগমতাম্বুতে প্রবেশ করিবে, কিম্বা পবিত্র স্থানে পরিচর্য্যা করণার্থে বেদির নিকটবর্ত্তী হইবে, তৎকালে যেন অপরাধ বহিয়া না মরে, এই জন্য তাহারা এই বস্ত্র পরিধান করিবে; ইহা হারোণ ও তাহার ভাবী বংশের পালনীয় চিরস্থায়ী বিধি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন হারোণ ও তাহার পুত্রগণ সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, কিম্বা পবিত্র স্থানে পরিচর্যা করণার্থে বেদির নিকটবর্তী হইবে, তৎকালে যেন অপরাধ বহিয়া না মরে, এই জন্য তাহারা এই বস্ত্র পরিধান করিবে। ইহা হারোণ ও তাহার ভাবী বংশের পালনীয় চিরস্থায়ী বিধি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ ও তার ছেলেরা যখন মিলন-তাম্বুতে ঢুকবে কিম্বা পবিত্র স্থানের বেদীতে সেবার কাজ করবার জন্য এগিয়ে যাবে তখন তারা এই জাংগিয়া পরবে। এতে তারা দোষমুক্ত থাকবে এবং মারা পড়বে না। হারোণ এবং তার বংশধরদের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন ও তার ছেলেরা যখন মিলন-তাম্বুতে ঢুকবে কিংবা পবিত্র স্থানের ধূপগাহে এবাদত-কাজ করবার জন্য এগিয়ে যাবে তখন তারা এই জাংগিয়া পরবে। এতে তারা দোষমুক্ত থাকবে এবং মারা পড়বে না। হারুন এবং তার বংশধরদের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও তার পুত্রেরা যখন সম্মিলন শিবিরে প্রবেশ করবে কিংবা পবিত্র স্থানে বেদীর সম্মুখে উপাসনার ক্রিয়াকর্ম করতে যাবে তখন সর্বদা তারা ঐগুলি পরবে। তাহলে তাদের উপর দোষ বর্তাবে না এবং তারা মারা পড়বে না। হারোণ ও তার বংশধরদের এই রীতি চিরকাল পালন অবশ্যই করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাগম তাঁবুতে প্রবেশের সময় হারোণ ও তার পুত্রদের অবশ্যই এই পোশাকগুলি পরাতে হবে| পবিত্র স্থানে প্রভুর সেবার উদ্দেশ্যে বেদীর কাছে আসতে হলে তাদের এই পোশাক পরতে হবে| তারা যদি এই পোশাক না পরে তাহলে তাদের মরতে হবে কারণ তারা অপরাধী| এই পোশাক পরার বিধি হারোণ ও তার পরবর্তী বংশধরদের চিরস্থায়ীভাবে মেনে চলতেই হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন হারোণ ও তার ছেলেরা সমাগম তাঁবুতে ঢুকবে অথবা পবিত্র স্থানে সেবা কাজ করার জন্য বেদির কাছে যাবে তখন তারা এই পোশাক অবশ্যই পরবে, যাতে তারা কোনো অপরাধ বয়ে না মরে যায়। এটা একটা হারোণ ও তার পরবর্তী বংশের জন্য চিরকালের ব্যবস্থা হবে।