Exodus 28:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসীনা সুতা নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সোনা, ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি মসিনা ব্যবহার করতে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসীনা সূত্র লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসীনা সূত্র লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোশাক তৈরী করবার কাজে তারা সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা ও মসীনা সুতা ব্যবহার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পোশাক তৈরী করবার কাজে তারা সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা ও মসীনা সুতা ব্যবহার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর জন্য তারা সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা সূক্ষ্ম সুতো ব্যবহার করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পোশাকগুলিতে ব্যবহার হবে সোনার জরি, মসৃণ মসীনা এবং লাল, নীল, বেগুনী সুতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসীনা সুতো নেবে।