Exodus 28:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা সোনা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে শিল্পীদের কাজ দ্বারা এফোদ প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সোনা, এবং নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে এফোদটি তৈরি কোরো—যা দক্ষ হস্তকলা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রে শিল্পকারের কর্ম্ম দ্বারা এফোদ প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রে শিল্পকারের কর্ম দ্বারা এফোদ প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এফোদটা তৈরী করাতে হবে সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে। এটা হবে একটা ওস্তাদী হাতের কাজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এফোদটা তৈরী করাতে হবে সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে। এটা হবে একটা ওস্তাদী হাতের কাজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা রঙের সূক্ষ্ম সুতোয় বোনা ও সূচীশিল্প শোভিত কাপড় দিযে এফোদ তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এফোদ বানাতে সোনার জরি, মসৃণ শনের কাপড় ও লাল, নীল, বেগুনী সুতো ব্যবহার করবে| দক্ষতার সঙ্গে অতি যত্নে তা তৈরী করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সুতোয় দক্ষ কারিগর দিয়ে এফোদ তৈরী করবে।