Exodus 28:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার দুই প্রান্তে পরসপর সংযুক্ত দু’টি স্কন্ধপটি থাকবে; এভাবে তা যুক্ত হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে কোণাগুলির সাথে যুক্ত দুটি কাঁধ-পটি থাকবে, যেন এফোদটি বেঁধে রাখা যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার দুই মুড়াতে পরস্পর সংযুক্ত দুই স্কন্ধপটি থাকিবে; এইরূপে তাহা যুক্ত হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার দুই মুড়াতে পরস্পর সংযুক্ত দুই স্কন্ধপটি থাকিবে; এইরূপে তাহা যুক্ত হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এফোদের কাঁধের অংশটা বেঁধে রাখবার জন্য দু‘টা ফিতা তৈরী করে এফোদের দুই কোণায় জুড়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এফোদের কাঁধের অংশটা বেঁধে রাখবার জন্য দু‘টা ফিতা তৈরী করে এফোদের দুই কোণায় জুড়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুই কাঁধে দুটি পটি থাকবে, এই পটি দিয়ে এফোদটি জোড়া লাগাতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এফোদের প্রতিটি কাঁধে একটি করে কাঁধ পট্টি থাকবে| এফোদের দুই কোণার সঙ্গে কাঁধ পট্টি সংযুক্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার দুই কাঁধে একে অপরের সাথে যুক্ত দুটি ফিতা থাকবে।