Exodus 29:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার ইমামের কাজ করার জন্য তাদেরকে পবিত্র করতে তুমি তাদের প্রতি এসব কাজ করবে; নিখুঁত একটি ষাঁড় ও দু’টি ভেড়া নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা যেন যাজকরূপে আমার সেবা করতে পারে, সেজন্য তাদের পবিত্র করার ক্ষেত্রে তোমাকে এরকম করতে হবে: নিখুঁত একটি এঁড়ে বাছুর ও দুটি মেষ নিও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার যাজন কর্ম্ম করণার্থে তাহাদিগকে পবিত্র করিবার জন্য তুমি তাহাদের প্রতি এই সকল কর্ম্ম করিবে; নির্দ্দোষ একটী পুংগোবৎস ও দুইটী মেষ লইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার যাজন কর্ম করণার্থে তাহাদিগকে পবিত্র করিবার জন্য তুমি তাহাদের প্রতি এই সকল কর্ম করিবে; নির্দোষ একটি পুংগোবৎস ও দুইটি মেষ লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পুরোহিত হয়ে যাতে তারা আমার সেবা করতে পারে সেইজন্য তুমি তাদের আমার উদ্দেশ্যে এইভাবে আলাদা করে নেবে। তুমি একটা ষাঁড় ও দু‘টা ভেড়া নেবে। সেগুলোর দেহে যেন কোন খুঁত না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইমাম হয়ে যাতে তারা আমার এবাদত-কাজ করতে পারে সেইজন্য তুমি তাদের এইভাবে পাক-পবিত্র করে নেবে। তুমি একটা ষাঁড় ও দু‘টা ভেড়া নেবে। সেগুলোর গায়ে যেন কোন খুঁত না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও তাঁর পুত্রদের আমার পৌরোহিত্যে বরণ করার জন্য তুমি এই অনুষ্ঠান করবে: অল্প বয়সের নিখুঁত একটি বৃষ এবং দুটি মেষ সংগ্রহ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে বললেন, “এখন আমি তোমাকে বলব আমার সেবায় বিশেষ যাজক হিসেবে নিয়োগ করার জন্য হারোণ ও তার পুত্রদের কি কি করতে হবে| একটি নির্দোষ ছোট বলদ ও দুটি মেষশাবক জোগাড় করে আনো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি এই সব কাজগুলি তাদেরকে পবিত্র করার জন্য তাদের প্রতি করবে; যাতে তারা যাজক হয়ে আমাকে সেবা করে। নির্দোষ একটি পুরুষ গরু এবং দুটি ভেড়া নাও;