Exodus 29:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি জমায়েত-তাঁবুর দরজার কাছে মাবুদের সম্মুখে ঐ ষাঁড়টি জবেহ্‌ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর উপস্থিতিতে সেটি বধ কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে ঐ গোবৎস হনন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে ঐ গোবৎস হনন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে তুমি ষাঁড়টা কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মিলন-তাম্বুর দরজার কাছে মাবুদের সামনে তুমি ষাঁড়টা জবাই করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবিরের সম্মুখে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তুমি বৃষটি বলি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাগম তাঁবুর প্রবেশপথে ঐ বলদটিকে প্রভুর উপস্থিতিতে বলি দাও| প্রভু তা দেখবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি সমাগম তাঁবুর ফটকের সামনে ও সদাপ্রভুর সামনে ঐ গরুটি হত্যা করবে।