Exodus 29:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাছুরটির কিঞ্চিৎ রক্ত নিয়ে আঙ্গুল দিয়ে কোরবানগাহ্‌র শিংগুলোর উপরে দেবে এবং কোরবানগাহ্‌র গোড়ায় সমস্ত রক্ত ঢেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই বাছুরটির রক্ত থেকে কিছুটা রক্ত নিয়ো ও তোমার আঙুল দিয়ে তা সেই বেদির শিং-এ মাখিয়ে দিয়ো, এবং বাদবাকি রক্ত সেই বেদির তলায় ঢেলে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গোবৎসের কিঞ্চিৎ রক্ত লইয়া অঙ্গুলি দ্বারা বেদির শৃঙ্গের উপরে দিবে, এবং বেদির মূলে সমস্ত রক্ত ঢালিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গোবৎসের কিঞ্চিৎ রক্ত লইয়া অঙ্গুলি দ্বারা বেদির শৃঙ্গের উপরে দিবে, এবং বেদির মূলে সমস্ত রক্ত ঢালিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে কিছুটা রক্ত নিয়ে তুমি আংগুল দিয়ে বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে আর বাকী রক্ত বেদীর গোড়ায় ঢেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে কিছুটা রক্ত নিয়ে তুমি আংগুল দিয়ে কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দেবে আর বাকী রক্ত কোরবানগাহের গোড়ায় ঢেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আঙুলে করে ঐ বৃষের রক্ত কিছুটা নিয়ে তুমি বেদীর শৃঙ্গে লাগিয়ে দেবে। অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই বলদ বলির কিছু পরিমাণ রক্ত নাও এবং তোমার আঙ্গুল দিয়ে বেদীর শৃঙ্গগুলির ওপরে ঐ রক্তের প্রলেপ লাগিয়ে দাও| বাকি রক্ত বেদীর নীচে ছড়িয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গরুটির রক্ত কিছুটা নিয়ে আঙুল দিয়ে বেদির শিঙের উপরে দেবে এবং বেদির নিচের অংশে বাকি সব রক্ত ঢেলে দেবে।