Exodus 29:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার অন্ত্রগুলোর উপরি-ভাগের সমস্ত চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো ও দু’টি বৃক্ক ও সেগুলোর উপরিভাগের চর্বি নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অভ্যন্তরীণ অঙ্গের সব চর্বি, কলিজার বড়ো পালি, ও চর্বি সমেত কিডনি দুটি নিয়ে সেগুলি বেদির উপর পুড়িয়ে ফেলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি, মেটের উপরের অংশ এবং চর্বি সুদ্ধ বৃক্ক দু’টা নিয়ে বেদীর উপর পুড়িয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি, কলিজার উপরের অংশ এবং চর্বিসুদ্ধকিড্‌নি দু’টা নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি অন্ত্র ও যকৃতের উপরের সমস্ত মেদসমেত বৃক্ক দুটি নিয়ে বেদীর উপর হোমানলে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার বলি দেওয়া সেই বলদের শরীরের সমস্ত চর্বি, যকৃৎ এবং চর্বি এবং দুটো মুত্রগ্রন্থী ও তার চারপাশের চর্বি জড়ো করে বেদীর ওপর জ্বালাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার অন্ত্রের উপরে থাকা সব মেদ ও যকৃতের উপরের অন্ত্রাপ্লাবক ও দুটি মেটে ও তার অপরের সব মেদ নিয়ে বেদিতে পোড়াবে।