Exodus 29:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বাছুরটির গোশ্ত ও তার চামড়া ও গোবর শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দেবে; তা গুনাহ্-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু বাছুরটির মাংস ও সেটির চামড়া ও অন্ত্রগুলি শিবিরের বাইরে পুড়িয়ে দিয়ো। এ হল এক পাপার্থক বলি ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু গোবৎসটীর মাংস ও তাহার চর্ম্ম ও গোময় শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহা পাপার্থক বলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু গোবৎসটির মাংস ও তাহার চর্ম ও গোময় শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহা পাপার্থক বলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ষাঁড়টার মাংস, চামড়া এবং গোবর সুদ্ধ নাড়ীভুঁড়ি ইস্রায়েলীয়দের ছাউনি থেকে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবে। এটা একটা পাপ-উৎসর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ষাঁড়টার গোশ্ত, চামড়া এবং গোবর সুদ্ধ নাড়ীভুঁড়ি বনি-ইসরাইলদের ছাউনি থেকে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবে। এটা একটা গুনাহের জন্য কোরবানী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃষটির মাংস, চামড়া এবং নাড়িভুঁড়ি ইত্যাদি শিবির সন্নিবেশের বাইরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবে। এটি পাপস্খলনের বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার ঐ বলদের মাংস, চামড়া এবং গোবর তাঁবুর বাইরে নিয়ে যাও এবং তা আগুনে পুড়িয়ে দাও| এই পদ্ধতিতে যাজকদের পাপমোচনের হোমবলি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু গরুর মাংস ও তার চামড়া ও গোবর তুমি শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দেবে; এটাই হবে পাপের জন্য বলি।