Exodus 29:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি ভেড়াটি খণ্ড খণ্ড করবে, তার অন্ত্রগুলো ও পাগুলো ধুয়ে নেবে, আর তা সেই খণ্ডগুলোর ও মাথার উপরে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেষটিকে টুকরো টুকরো করে কেটো এবং সব অভ্যন্তরীণ অঙ্গ ও পা ধুয়ে দিয়ো, এবং সেগুলি মাথা ও অন্যান্য টুকরোগুলির সাথেই রেখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি মেষটী খণ্ড খণ্ড করিবে, তাহার অন্ত্র ও পদ ধৌত করিবে, আর ঐ খণ্ড সকলের ও মস্তকের উপরে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি মেষটি খণ্ড খণ্ড করিবে, তাহার অন্ত্র ও পদ ধৌত করিবে, আর ঐ খণ্ড সকলের ও মস্তকের উপরে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ভেড়াটা কেটে টুকরা টুকরা করে তার পা এবং পেটের ভিতরকার অংশগুলো ধুয়ে নিয়ে মাথা ও অন্যান্য টুকরাগুলোর সংগে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ভেড়াটা কেটে টুকরা টুকরা করে তার পা এবং পেটের ভিতরকার অংশগুলো ধুয়ে নিয়ে মাথা ও অন্যান্য টুকরাগুলোর সংগে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষটিকে খণ্ড খণ্ড করে কেটে তার নাড়িভুঁড়ি ও পেছনের পাগুলি ধুয়ে ফেলবে তারপর সেগুলি এবং মাংসখণ্ডগুলি কাটা মাথার উপরে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মেষটিকে খণ্ড খণ্ড করে কাটো| মেষের অভ্যন্তর ভাগ এবং পা-গুলি ধোও| এই অংশগুলি অন্যান্য অংশের সঙ্গে এবং মাথার সঙ্গে রাখো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি ভেড়াটি খণ্ড খণ্ড করে কাটবে এবং তার অন্ত্র ও পা ধোবে এবং ঐ অন্ত্রগুলি খণ্ড মাংস ও মাথার সঙ্গে রাখবে।