Exodus 29:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সম্পূর্ণ ভেড়াটি কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সমগ্র মেষটি বেদিতে রেখে পুড়িয়ে ফেলো। এ হল সদাপ্রভুর উদ্দেশে দত্ত এক হোমবলি, প্রীতিকর সৌরভ, সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত এক ভক্ষ্য-নৈবেদ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত মেষটী বেদিতে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত মেষটি বেদিতে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তার সবটাই বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গ, অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গ, যার গন্ধে তিনি খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তার সবটাই কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে। এটা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী, অর্থাৎ মাবুদের উদ্দেশে আগুনে করা কোরবানী, যার গন্ধে তিনি খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর গোটা মেষটি বেদীর উপরে হোমানলে উৎসর্গ করবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভিত পূর্ণাহুতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার সেগুলি বেদীতে এনে পুড়িয়ে দেবে| বেদীতে পোড়ালে তা হবে হোমবলি| প্রভুর উদ্দেশ্যে আগুনের উপহার| প্রভু এর গন্ধে খুশী হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সমস্ত ভেড়াটি বেদির ওপরে পোড়াবে; এটাই হবে আমার অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি, এটাই হবে আমার উদ্দেশ্যে সৌরভের জন্য এবং আমার জন্য আগুন দিয়ে উপহার।