Exodus 29:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর খামিহীন রুটি, তেল মিশানো খামিহীন পিঠা ও তৈলাক্ত খামিহীন চাপাটি গমের ময়দা দিয়ে প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর গমের মিহি আটায় জলপাই তেল মিশ্রিত করে খামিরবিহীন গোলাকার রুটি, খামিরবিহীন মোটা মোটা রুটি এবং জলপাই তেল মাখানো পাতলা পাতলা রুটি তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাড়ীশূন্য রুটী, তৈলমিশ্রিত তাড়ীশূন্য পিষ্টক ও তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী গোমের ময়দা দ্বারা প্রস্তুত করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাড়ীশুন্য রুটি, তৈলমিশ্রিত তাড়ীশুন্য পিষ্টক ও তৈলাক্ত তাড়ীশুন্য সরুচাকলী গমের ময়দা দ্বারা প্রস্তুত করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মিহি ময়দা দিয়ে রুটি, তেলের ময়ান দেওয়া পিঠা আর তেল লাগানো চাপাটি তৈরী করবে। এর কোনটাতেই খামি দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মিহি ময়দা দিয়ে রুটি, তেলের ময়ান দেওয়া পিঠা আর তেল লাগানো চাপাটি তৈরী করবে। এর কোনটাতেই খামি দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রুটি ও তেলের ময়ান দেওয়া পিঠে এবং তেলে ভিজানো চাপাটি তৈরী করবে। এগুলি সবই খামির বিহীন মিহি ময়দায় তৈরী হওয়া চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর উৎকৃষ্ট মানের গমের আটা থেকে খামিরবিহীন রুটি তৈরী করো এবং একই আটা বা ময়দা দিয়ে জলপাইয়ের তেল মিশিয়ে পিঠে তৈরী করবে| তেলে ভাজা সরুচাকলী পিঠেও বানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর খামির বিহীন রুটি, তেল মেশানো খামির বিহীন পিঠে ও তেল মাখানো খামির বিহীন সরুচাকলী। এই সবগুলি গমের ময়দা দিয়ে তৈরী করবে;