Exodus 29:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কোরবানগাহ্‌র উপরিস্থিত রক্ত ও অভিষেকের তেলের কিঞ্চিৎ নিয়ে হারুনের উপরে ও তার পোশাকের উপরে এবং তার সঙ্গে তার পুত্রদের উপরে ও তাদের পোশাকের উপরে ছিটিয়ে দেবে। তাতে সে ও তার পোশাক এবং তার সঙ্গে তার পুত্ররা ও তাদের পোশাক পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর বেদি থেকে কিছুটা রক্ত ও কিছুটা অভিষেক-তেল নিও এবং হারোণের ও তার পোশাকের উপরে এবং তার ছেলেদের ও তাদের পোশাকের উপরে ছিটিয়ে দিয়ো। তখন সে ও তার ছেলেরা এবং তাদের পোশাকগুলিও শুচিশুদ্ধ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বেদির উপরিস্থিত রক্তের ও অভিষেকার্থ তৈলের কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে ও তাহার বস্ত্রের উপরে এবং তাহার সহিত তাহার পুত্রদের উপরে ও তাহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিবে; তাহাতে সে ও তাহার বস্ত্র এবং তাহার সহিত তাহার পুত্রগণ ও তাহাদের বস্ত্র পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বেদির উপরিস্থিত রক্তের ও অভিষেকার্থ তৈলের কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে ও তাহার বস্ত্রের উপরে এবং তাহার সহিত তাহার পুত্রদের উপরে ও তাহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিবে; তাহাতে সে ও তাহার বস্ত্র এবং তাহার সহিত তাহার পুত্রগণ ও তাহাদের বস্ত্র পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর কিছু অভিষেকের তেল এবং বেদী থেকে কিছু রক্ত নিয়ে হারোণ ও তার ছেলেদের গায়ে এবং পোশাকের উপর ছিটিয়ে দেবে। এতে পোশাক সুদ্ধ তাকে ও তার ছেলেদের আমার উদ্দেশ্যে আলাদা করে নেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর কিছু অভিষেকের তেল এবং কোরবানগাহ্‌ থেকে কিছু রক্ত নিয়ে হারুন ও তার ছেলেদের শরীরে এবং পোশাকের উপর ছিটিয়ে দেবে। এতে পোশাকসুদ্ধ তাকে ও তার ছেলেদের পাক-পবিত্র করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীর গায়ে ছিটানো রক্তের কিছুটা এবং অভিষেকের তেল কিছুটা নিয়ে তুমি হারোণ ও তার পুত্রদের গায়ে ও পোষাকের উপর ছিটিয়ে দেবে। এর দ্বারা হারোণ, তার পুত্রেরা ও তাদের পোষাক পরিচ্ছদ সবই পবিত্র হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার বেদী থেকে একটু রক্ত তুলে নাও এবং একটি বিশেষ অভিষেকের তেলের সঙ্গে মিশিয়ে হারোণ ও তার পুত্রদের ওপর ও তাদের পোশাকের ওপর ছিটিয়ে দেবে| এতে বোঝা যাবে যে হারোণ ও তার পুত্রদের পোশাকগুলি প্রভুর কাছে উৎসর্গীকৃত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বেদির উপরে থাকা রক্ত ও অভিষেকের জন্য যে তেল তার থেকে কিছুটা নিয়ে হারোণের ওপরে ও তার পোশাকের ওপরে এবং তার সঙ্গে তার ছেলেদের ওপরে ও তাদের পোশাকের ওপরে ছিটিয়ে দেবে। তখন হারোণ ও তার পোশাক এবং ঠিক তার মতোই তার ছেলেরা ও তাদের পোশাক পবিত্র হবে এবং আমার জন্য সংরক্ষিত হবে।