Exodus 29:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি সেই ভেড়ার চর্বি, লেজ ও অন্ত্রগুলোর উপরিভাগের চর্বি ও যকৃতের উপরিভাগের অন্ত্রাপ্লাবক ও দু’টি মেটে ও সেগুলোর উপরিভাগের চর্বি ও ডান ঊরু নেবে, কেননা সেটি অভিষেকের ভেড়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই মেষটি থেকে চর্বি, মোটা লেজ, অভ্যন্তরীণ অঙ্গগুলিতে লেগে থাকা চর্বি, কলিজার বড়ো পালি, দুটি কিডনি ও সেগুলিতে লেগে থাকা চর্বি, এবং ডানদিকের ঊরুটি নিও। (এ হল যাজকপদে নিযুক্তিমূলক মেষ)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি সেই মেষের মেদ, লাঙ্গুল ও অন্ত্রের উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইবে, কেননা সে হস্তপূরণার্থক মেষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি সেই মেষের মেদ, লেজ ও অন্ত্রের উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইবে, কেননা সেটি হস্তপূরণার্থক মেষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারপর তুমি সেই ভেড়াটার চর্বি, চর্বিভরা লেজ, পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি, মেটের উপরের অংশ, চর্বি-জড়ানো বৃক্ক দু’টা এবং ডান দিকের ঊরুটা নেবে। এটা হল পদে বহাল করবার অনুষ্ঠানের ভেড়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারপর তুমি সেই ভেড়াটার চর্বি, চর্বিভরা লেজ, পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি, কলিজার উপরের অংশ, চর্বি-জড়ানো কিড্নি দু’টা এবং ডান দিকের রানটা নেবে। এটা হল পদে বহাল করবার কাজের ভেড়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষটির সমস্ত মেদ, মেদ সমেত লেজটি, অন্ত্রাবরক মেদ, যকৃত ও মেদ সমেত বৃক্ক দুটি এবং ডান পাটি তুমি নেবে কারণ এটি হচ্ছে অভিষেক অনুষ্ঠানের মেষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর সেই মেষের চর্বি ছাড়িয়ে নেবে| (এটা সেই ছাগল বা মেষ যেটা হারোণের মহাযাজকরূপে অভিষেকের সময় ব্যবহৃত হয়েছে|) বলি দেওয়া ছাগলের লেজের এবং শরীরের ভেতরের চর্বি ছাড়িয়ে নেবে| যকৃত্ ও মুত্রগ্রন্থীর ওপরের চর্বি এবং ডান পায়ের চর্বিও সংগ্রহ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি সেই ভেড়ার মেদ, মোটা লেজ ও অন্ত্রের উপরের মেদ যেটি অন্তরকে ঢেকে রাখে এবং দুটি মেটিয়া ও তার উপরের মেদ, দুটি বৃক্ক ও তার উপরের মেদ এবং ডান উরু নেবে, কারণ সেই ভেড়াটি হলো আমার উদ্দেশ্যে যাজককে পবিত্র করার জন্য।