Exodus 29:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি মাবুদের সম্মুখে রাখা খামিহীন রুটির ডালি থেকে একটি রুটি ও তেল মিশানো একটি পিঠা ও একটি চাপাটি নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সামনে রাখা খামিরবিহীন রুটির ঝুড়ি থেকে একটি গোলাকার রুটি, জলপাই তেল মিশ্রিত একটি মোটা রুটি, এবং একটি পাতলা রুটি নিও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি সদাপ্রভুর সম্মুখস্থিত তাড়ীশূন্য রুটীর ডালি হইতে এক রুটী ও তৈলমিশ্রিত এক পিষ্টক ও এক সরুচাকলী লইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি সদাপ্রভুর সম্মুখস্থিত তাড়ীশুন্য রুটির ডালি হইতে এক রুটি ও তৈলমিশ্রিত এক পিষ্টক ও এক সরুচাকলী লইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর সামনে রাখা খামিহীন রুটির টুকরি থেকে একটা রুটি, একটা তেলে ময়ান দেওয়া পিঠা ও চাপাটি নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের সামনে রাখা খামিহীন রুটির টুকরি থেকে একটা রুটি, একটা তেলে ময়ান দেওয়া পিঠা ও চাপাটি নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সম্মুখে খামিরবিহীন রুটির যে ঝুড়ি থাকবে তা থেকে তুমি একটি রুটি, তেলে-ভাজা একটি পিঠে এবং একটি চাপাটি নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার প্রভুর সামনে রাখার জন্য খামিরবিহীন রুটি এবং তেলে ভাজা পিঠে ভর্ত্তি ঝুড়িটিকে আনবে| ঝুড়ি থেকে একটি রুটি, একটি তেলেভাজা পিঠে ও একটি ছোট সরুচাকলী পিঠে তুলে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি সদাপ্রভুর সামনে থাকা খামির বিহীন রুটির ডালি থেকে একটি রুটি ও তেল দিয়ে তৈরী একটি পিঠে ও একটি বিস্কুট নেবে;