Exodus 29:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব হারুনের হাতে ও তার পুত্রদের হাতে দিয়ে দোলনীয় উপহার হিসেবে মাবুদের সম্মুখে তা দোলাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব কিছু হারোণ ও তার ছেলেদের হাতে দিয়ো এবং এক দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে সেগুলি তাদের দোলাতে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং হারোণের হস্তে ও তাহার পুত্রগণের হস্তে তৎসমুদয় দিয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে তাহা দোলাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সমস্ত হারোণের হস্তে ও তাহার পুত্রগণের হস্তে তৎসমুদয় দিয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে তাহা দোলাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলো সব হারোণ ও তার ছেলেদের হাতে দিয়ে দোলন-উৎসর্গ হিসাবে সদাপ্রভুর সামনে তা দোলাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলো সব হারুন ও তার ছেলেদের হাতে দিয়ে দোলন-কোরবানী হিসাবে মাবুদের সামনে তা দোলাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলি তুমি হারোণ ও তার পুত্রদের হাতে দেবে। তারা বিশেষ নৈবেদ্যরূপে এই ভোগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জিনিসগুলি হারোণ ও তার পুত্রদের দেবে এবং ওদের বলবে এইগুলি হাতে নিতে এবং প্রভুর সামনে সেগুলি দোলাতে| এটা হবে দোলনীয় নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হারোণের হাতে ও তার ছেলেদের হাতে সেই গুলি দেবে। তারা সেগুলি আমার সামনে অর্থাৎ সদাপ্রভুর সামনে দোলাবে এবং অবশ্যই আমাকে উপহার দেবে।