Exodus 29:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি তাদের হাত থেকে তা নিয়ে মাবুদের সম্মুখে সৌরভের জন্য কোরবানগাহে পোড়ানো-কোরবানীর উপরে পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাদের হাত থেকে সেগুলি নিয়ে নিও এবং হোমবলির সাথে সাথে সেগুলিও সদাপ্রভুর উদ্দেশে এক প্রীতিকর সৌরভরূপে, সদাপ্রভুর কাছে নিবেদিত এক ভক্ষ্য-নৈবেদ্যরূপে বেদিতে পুড়িয়ে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি তাহাদের হস্ত হইতে তাহা লইয়া সদাপ্রভুর সম্মুখে সৌরভার্থে বেদিতে হোমার্থক বলির উপরে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি তাহাদের হস্ত হইতে তাহা লইয়া সদাপ্রভুর সম্মুখে সৌরভার্থে বেদিতে হোমার্থক বলির উপরে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেগুলো তাদের হাত থেকে নিয়ে বেদীর উপর পোড়ানো-উৎসর্গের সংগে পুড়িয়ে ফেলবে। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গ যার গন্ধে তিনি খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেগুলো তাদের হাত থেকে নিয়ে কোরবানগাহের উপর পোড়ানো-কোরবানীর সংগে পুড়িয়ে ফেলবে। এটা মাবুদের উদ্দেশে আগুনে করা কোরবানী যার গন্ধে তিনি খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তুমি তাদের হাত থেকে এই ভোগ নিয়ে বেদীর হোমানলে উৎসর্গিত হোম-বলির উপরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভিত নৈবেদ্যরূপে আহুতি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার এই জিনিসগুলি তাদের কাছ থেকে নিয়ে নাও এবং তাদের বেদীর ওপর রাখো এবং এইগুলি মেষের সঙ্গে পুড়িয়ে দাও| এটি একটি হোমবলি| এর গন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি তাদের হাত থেকে সেই খাবার নিয়ে সদাপ্রভুর সামনে হোম বলির জন্য বেদির উপরে দগ্ধ করবে; এটি একটি মিষ্টি সৌরভ আমার জন্য উত্পন্ন করবে। এগুলি হবে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুন দ্বারা উপহার।